ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

আইপিএলের আসন্ন নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এলো হতাশার খবর। কয়েক দিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চললেও
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩১ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৩১ সময়
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

আইপিএলের আসন্ন নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এলো হতাশার খবর। কয়েক দিন ধরে নানা আলোচনা ও গুঞ্জন চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের। শুধু মোস্তাফিজ নন, অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের নামও নেই এই তালিকায়।


আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো ও ক্রিকবাজ জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় মোস্তাফিজ ও সাকিবের নাম রাখা হয়নি। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ জন ক্রিকেটার। তারা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল এবং তাসকিন আহমেদ।


এর আগে চলতি বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের নাটকীয়তা তৈরি হয়েছিল। নিলামে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে এই বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই সিদ্ধান্তের প্রভাব গড়ায় আন্তর্জাতিক ক্রিকেটেও। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সরিয়ে নেওয়ার দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই বিশ্বকাপে অংশগ্রহণ থেকেও বিরত থাকে বাংলাদেশ দল।


এবারের আইপিএল নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ জন ক্রিকেটার। এর মধ্যে ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি খেলোয়াড়। সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে এই নিলাম থেকে সর্বোচ্চ ৬৬ জন ক্রিকেটারকে দলে নেওয়া যাবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের জন্য বরাদ্দ রয়েছে ২৫টি জায়গা। সব মিলিয়ে, আইপিএলের প্রাথমিক তালিকায় মোস্তাফিজ ও সাকিবের অনুপস্থিতি বাংলাদেশের ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে তালিকায় থাকা ১২ বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে শেষ পর্যন্ত কারা দল পান, এখন সেটিই দেখার বিষয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান