ঢাকা | |
সংবাদ শিরোনাম :

স্বপ্নের দুয়ার খুলছে আজ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে এবার সবচেয়ে বড়
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৫৫ সময়
স্বপ্নের দুয়ার খুলছে আজ

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। তবে এবার সবচেয়ে বড় পরিবর্তন—নিয়োগ হচ্ছে লটারির মাধ্যমে, আর প্রথম ধাপের ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রায় কোনো অভিবাসন খরচ দিতে হচ্ছে না। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে বিশেষ ফ্লাইটে ১১২ জন দক্ষ কর্মী ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে কাজে যোগ দেবেন। কর্মীদের বিমানভাড়াসহ যাতায়াতের যাবতীয় খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিদায় জানাবেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী, বিমানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মীকে প্রায় বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মধ্যে ২০২৪ সালের আন্দোলনে শহিদ ও আহত এবং আগের সরকারের সময়ে গুম-খুনের শিকার পরিবারের প্রায় ১ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রধানমন্ত্রী ১৮ নভেম্বর জাতীয় সংসদে জানান, এই ১০ হাজার কর্মীকে সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে পাঠানো সম্ভব হবে। আর পরবর্তী সময়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে রাখার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। এবার নিয়োগপ্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে স্বচ্ছতার ওপর। গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত শূন্য অভিবাসন ব্যয়ে নিয়োগের জন্য অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রথমে ৩০০ জনকে বাছাই করা হয়।


তবে সাক্ষাৎকারে নির্বাচিত কয়েকজন অনুপস্থিত থাকায় আগের তালিকার বাইরে থাকা আবেদনকারীদের মধ্য থেকে আবার লটারির মাধ্যমে ৫০ জনকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। এরপর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত ১১২ জনকে চূড়ান্তভাবে বেছে নেয় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারির মাধ্যমে দক্ষ কর্মী বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।


তবে এই সুযোগের পেছনে রয়েছে দীর্ঘ এক সংকটের ইতিহাস। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় সাড়ে ৪ লাখ বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু ১০১টি এজেন্সির সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের পর ২০২৪ সালের জুন থেকে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগেও ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে বাজার বন্ধ হয়েছিল। এবার তাই লটারিভিত্তিক স্বচ্ছ নিয়োগ এবং বিনা খরচে কর্মী পাঠানোর এই উদ্যোগ মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ