ঢাকা | |
সংবাদ শিরোনাম :
২০২৫ সালে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় দিন শেষে ৪০৩ রানের লিড দক্ষিণ আফ্রিকার আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করছে মোদি সরকার: এইচআরডব্লিউর প্রতিবেদন তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ অর্থাভাবে হয়নি উচ্চশিক্ষা, কৃষক হয়ে উদ্ভাবন করেছেন ২৫ ধরনের দেশীয় ধান দেশে প্রথম এলো নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন পল্লবী-মিরপুরে অপরাধে জড়িত চার গ্রুপ, ভাড়ায় মেলে অস্ত্র সীমান্ত ঘিরে প্রস্তুতি, নাশকতা রুখতে বহুমুখী নিরাপত্তা

রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি খরচ কমাতে এসব ফলের ওপর
  • আপলোড সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২৫ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর

রমজান সামনে রেখে খেজুর, আপেল ও কমলার দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমদানি খরচ কমাতে এসব ফলের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। ফলে আমদানি বাড়ার পাশাপাশি বাজারে সরবরাহও বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে শুল্ক কমানোর পুরো সুবিধা শেষ পর্যন্ত ভোক্তারা পাবেন কি না, সেটিই এখন বড় প্রশ্ন।


মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে খেজুর আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমে আসবে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এসব ফলের ওপর ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও মূল্য সংযোজন কর নির্ধারণ করা হয়েছে। ফলে আপেল ও কমলা আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশে দাঁড়াবে।


প্রজ্ঞাপন অনুযায়ী, আপেল ও কমলার নতুন শুল্কহার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের আশা, শুল্ক কমানোর ফলে আমদানি প্রক্রিয়া সহজ হবে এবং বাজারে এসব ফলের সরবরাহ বাড়বে। এর ফলে রমজানে ভোক্তাদের জন্য খেজুর, আপেল ও কমলার দাম সহনীয় পর্যায়ে রাখার সুযোগ তৈরি হবে।


এর আগে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে। তবে সাম্প্রতিক বছরগুলোর আমদানির তথ্য বলছে, আপেল ও কমলার সরবরাহে বড় ধরনের ওঠানামা হয়েছে। ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬২ হাজার টনে নেমে যায়। পরে ২০২৫-২৬ অর্থবছরে আমদানি কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।


কমলার ক্ষেত্রেও আমদানি কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। সরকারের প্রত্যাশা, শুল্ক কমানোর ফলে রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। তবে বাজারসংশ্লিষ্টদের আশঙ্কা, আমদানি পর্যায়ে শুল্ক কমলেও এর পুরো সুফল খুচরা বাজারে পৌঁছাবে কি না, তা নিশ্চিত নয়। কারণ আমদানিকারক পর্যায়ে খরচ কমলেও সেই সুবিধা অনেক সময় ভোক্তার দামে পুরোপুরি প্রতিফলিত হয় না। ফলে রমজানে এসব ফলের দাম সত্যিই কতটা কমে, এখন সেদিকেই নজর থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান