ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’

ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা প্রায় পাঁচ লাখ ছাড়িয়েছে! শুধু তরুণ সেনারাই নন, কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনারাও যোগ
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:১৫ সময়
ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা প্রায় পাঁচ লাখ ছাড়িয়েছে! শুধু তরুণ সেনারাই নন, কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনারাও যোগ দিয়েছেন যুদ্ধক্ষেত্রে। ফাঁস হওয়া সরকারি নথি বিশ্লেষণ করে এমনই ভয়াবহ চিত্র সামনে এনেছে বিবিসি। বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধের কারণে রাশিয়ার তরুণ জনগোষ্ঠীর মৃত্যুহারেও বড় পরিবর্তন এসেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে বিবিসির প্রতিবেদনে। বুধবার ২৫ নভেম্বর প্রকাশিত এই বিশ্লেষণে রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার ফাঁস হওয়া নথি ব্যবহার করা হয়েছে।


বিবিসি রুশ বিভাগ ও স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা সরকারি নথির সঙ্গে উন্মুক্ত সূত্রে শনাক্ত হওয়া নিহত সেনাদের তালিকা মিলিয়ে দেখেছে। প্রায় ৯০ শতাংশ নথির সঙ্গে তাদের তথ্যের মিল পাওয়া গেছে। বিবিসির নিজস্ব তালিকায় নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে ২ লাখ ৯০ হাজার ১২ জন সেনার মৃত্যুর তথ্য। বিশেষজ্ঞদের ধারণা, এই তালিকায় প্রকৃত নিহতের ৪৫ থেকে ৫৫ শতাংশের তথ্য রয়েছে। সে হিসাবে প্রকৃত প্রাণহানির সংখ্যা ৫ লাখ ২৭ হাজার থেকে ৬ লাখ ৪৪ হাজারের বেশি হতে পারে।


নথিতে উঠে এসেছে, ২০২৫ সালে রাশিয়ার ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণদের মোট মৃত্যুর ৬৫ শতাংশই ঘটেছে ইউক্রেন যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। যুদ্ধের প্রথম বছরে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। পরে কারাবন্দি ও চুক্তিভিত্তিক সেনাদের নিয়োগ বাড়ায় ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে দাঁড়িয়েছে। আরেকটি উদ্বেগজনক তথ্য উঠে এসেছে রাশিয়ার অঞ্চলভিত্তিক প্রাণহানির হিসাবে। পূর্ব সাইবেরিয়ার তুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।


যুদ্ধের ভয়াবহতা বোঝা যায় ইউক্রেনের ছোট ছোট গ্রাম দখলের লড়াইয়েও। মাত্র ১২ হাজার মানুষ বসবাস করতেন—এমন ১০টি গ্রাম দখল করতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে নথি বিশ্লেষণে উঠে এসেছে। দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম দখলের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। অথচ যুদ্ধের আগে গ্রামটির বাসিন্দা ছিলেন মাত্র ৭৪ জন। এ ছাড়া রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশি নাগরিকের মৃত্যুর তথ্য পেয়েছে বিবিসি। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেক এবং ৭২০ জন তাজিক নাগরিক রয়েছেন। অন্যদিকে, উত্তর কোরিয়ার নিহত সেনাদের তথ্য ওই সরকারি নথিতে নেই। বিবিসি আলাদা বিশ্লেষণে অন্তত ২ হাজার ৩০৪ জন উত্তর কোরীয় সেনার মৃত্যুর তথ্য শনাক্ত করেছে।


রাশিয়া অবশ্য ফাঁস হওয়া নথিতে সুরক্ষিত তথ্য প্রকাশের বিষয়টি অস্বীকার করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সামরিক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশের দায়িত্ব শুধু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তবে কয়েক বছর ধরে মন্ত্রণালয়টি যুদ্ধক্ষেত্রে হতাহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান যুদ্ধের সঙ্গে তুলনা করলে প্রাণহানির মাত্রা আরও স্পষ্ট হয়। ১০ বছরের সেই যুদ্ধে আনুমানিক ১৫ হাজার সোভিয়েত সেনা নিহত হয়েছিলেন। অথচ ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ বছরের মধ্যেই রাশিয়ার সেনা মৃত্যুর সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যাওয়ার দাবি সামনে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ