ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের বোয়িংয়ের কাছ থেকে ৫০টি উড়োজাহাজ কিনছে চীনা এয়ারলাইন্স ইউক্রেন যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত: মস্কোর পরিসংখ্যান বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদন ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের ‘দ্য অস্ট্রেলিয়ান’-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশে সব ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলে বিরোধীদের মধ্যে বিরোধ, সরকার গঠন নিয়ে চ্যালেঞ্জে আইজেনকট দেয়ালে শেখ মুজিবের ছবি, প্রধান শিক্ষিকার কক্ষে তালা ‘রাস্তায় নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা পরিবর্তনের দিবাস্বপ্ন ভুলে যান’

উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের

পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নতুন নির্দেশ ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়
  • আপডেট সময় : ২৬ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৭ সময়
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষমতা কেউ অস্বীকার করলেই যুদ্ধের হুমকি কিমের

পারমাণবিক অস্ত্র নিয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নতুন নির্দেশ ঘিরে কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে বিবেচনার হুঁশিয়ারি দিয়েছেন।


বৃহস্পতিবার ২৬ নভেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য প্রকাশিত হয়। কিম জং উন বলেছেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানের প্রয়োজন বিবেচনায় নিয়ে একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের দিকে গুরুত্ব দিতে হবে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এসব অস্ত্রের সামরিক গুরুত্ব বিবেচনা করেই এমন উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি।


সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণাকেন্দ্র পরিদর্শন করেন কিম। সেখানে তিনি জানান, পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজনীয় উপাদান উৎপাদনের সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক উৎপাদন অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর নাম বা অবস্থান প্রকাশ করেনি উত্তর কোরিয়া। কিমের দাবি, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান পরিবর্তনযোগ্য নয়। যারা দেশটির পারমাণবিক সক্ষমতাকে স্বীকৃতি দিতে চায় না এবং নিরস্ত্রীকরণের আহ্বান জানায়, তাদের অবস্থানের কারণে উত্তর কোরিয়ার নীতিতে কোনো পরিবর্তন আসবে না।


২০২৩ সালে নিজেদের সংবিধানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মর্যাদা অন্তর্ভুক্ত করে উত্তর কোরিয়া। কিম বলেছেন, এই মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের প্রকাশ্য ঘোষণা হিসেবে দেখা হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এসেছে। গত ২১ সেপ্টেম্বর দুই দেশের সীমান্তবর্তী অসামরিকীকৃত অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল সিউল। তবে পিয়ংইয়ং অভিযোগ অস্বীকার করে ঘটনাটিকে সাজানো বলে দাবি করেছে।


এর কয়েক দিন পর জাপান সাগরে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়ে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, উত্তর কোরিয়ার হাতে বর্তমানে প্রায় ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। নতুন করে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ওপর কিমের জোর দেওয়ায় কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ