ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর দুই কর্মী প্রাণ হারিয়েছেন।
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৯ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৭:২৯ সময়
গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত এমএসএফের দুই কর্মী
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা সংস্থা মেডিসিনস সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)-এর দুই কর্মী প্রাণ হারিয়েছেন। গাজা সিটির একটি চিকিৎসাকেন্দ্রে সরাসরি হামলার ঘটনায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে গাজায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ এ তথ্য জানায়। সংস্থাটির দাবি, হামলার আগেই চিকিৎসাকেন্দ্রটির অবস্থান ইসরায়েলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। পাশাপাশি কেন্দ্রটির ভবনে এমএসএফের পরিচয়চিহ্নও দৃশ্যমান ছিল। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, নিহত দুই ব্যক্তি হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন। তারা এমএসএফ পরিচালিত ওই চিকিৎসাকেন্দ্রে নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বক্তব্য, হামলাটি হাসপাতালকে লক্ষ্য করে চালানো হয়নি এবং এতে চিকিৎসাসেবার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।

আইডিএফের আরও দাবি, ওই দুই ব্যক্তি ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সেনাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। অভিযান পরিচালনার আগে সাধারণ মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল বলেও জানিয়েছে তারা। অন্যদিকে, গাজায় স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি বলেন, যারা মানুষের জীবন রক্ষায় নিজেদের জীবন বিপন্ন করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন; তাদের ওপর হামলা চালানো নয়। বিবিসিকে প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় নিহত দুই কর্মী চিকিৎসাকেন্দ্রের প্রবেশপথের কাছে বসে ছিলেন। এ সময় একটি ইসরায়েলি ড্রোন নিচে নেমে এসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঘটনাস্থলের ভিডিওতে একটি প্লাস্টিকের চেয়ারের পাশে বিস্ফোরণের চিহ্ন, রক্তের দাগ এবং সীমিত পরিসরের ক্ষয়ক্ষতি দেখা গেছে।

নিহত দুই কর্মীর জানাজায় গাজা সিটির শত শত মানুষ অংশ নেন। সাদা কাপড়ে মোড়ানো মরদেহ কাঁধে নিয়ে শহরের বিভিন্ন সড়কে শোকমিছিল করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা। নিহতদের একজন আহমেদ সুফিয়ান মুহাম্মদ আলি আবু হাসিরার ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইমাদ বিবিসিকে জানান, হামলার কয়েক ঘণ্টা আগেও আবু হাসিরার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, আবু হাসিরা ছিলেন শান্ত স্বভাবের ও ভালো মনের মানুষ। স্ত্রী, দুই সন্তান এবং মায়ের দেখাশোনাই ছিল তাঁর প্রধান চিন্তা। কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না বলেও দাবি করেন ইমাদ। এদিকে, গত এক সপ্তাহে গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বেড়েছে। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানিয়েছেন, শনিবার উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এমএসএফের ওই দুই কর্মীও রয়েছেন।

গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় সহিংসতা বন্ধ হয়নি। হামাসের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় প্রতিদিনই ইসরায়েলি হামলার ঘটনা ঘটছে। এসব এলাকায় প্রায় ২১ লাখ মানুষের বসবাস, যাদের বড় একটি অংশ বাস্তুচ্যুত। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৩ মাসে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৭০৫ জন নিহত হয়েছেন। জাতিসংঘ এ পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে অবরুদ্ধ গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের হাজার হাজার আশ্রয়কেন্দ্র পানিতে ডুবে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। শীত মোকাবিলায় তাঁবু, হিটার, পানির পাম্প, টিকা ও ওষুধসহ জরুরি মানবিক সহায়তা গাজায় প্রবেশের সুযোগ বাড়ানোর জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও সহযোগী সংস্থাগুলো।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজার ৭৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: বিবিসি
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন

এইচএসসি পুনর্নিরীক্ষণে ২৫ হাজারের বেশি শিক্ষার্থীর ফল পরিবর্তন, প্রশ্নের মুখে খাতা মূল্যায়ন