ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অস্তিত্বের সংকটে জাতীয় পাখি দোয়েল, হারিয়ে যাচ্ছে চিরচেনা সুর মিরপুর টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক ইউরোপে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সবচেয়ে বেশি ও কম যেসব দেশে ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৬৪ জেলায় এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষা, আবেদন ৫৭ হাজার মিজানুর রহমান আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার বিমা কোম্পানির অনিয়মে হাত দেওয়ার পর থেকেই বাধা আসা শুরু হয়েছে: অর্থমন্ত্রী মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষায় শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য বাস্তব দক্ষ করে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, বিকাল ৫:৫৪ সময়
উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষায় শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য বাস্তব দক্ষ করে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর ও কর্মসংস্থান সহায়ক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি ইন্টার্নশিপ, শিক্ষানবিশ কর্মসূচি এবং একাধিক ভাষা শেখার সুযোগও সম্প্রসারণ করতে হবে।


শনিবার মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩ শতাধিক কলেজের অধ্যক্ষ অংশ নেন। তারেক রহমান বলেন, শুধু সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়িয়ে বেকারত্ব কমানো সম্ভব নয়। অর্জিত জ্ঞানকে কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতায় রূপ দিতে হবে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা জরুরি।


চতুর্থ শিল্পবিপ্লবের কথা তুলে ধরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বড় তথ্যভান্ডার, স্বয়ংক্রিয় প্রযুক্তি, জৈবপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তার মতো নতুন প্রযুক্তি কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। কিছু প্রচলিত পেশার চাহিদা কমলেও তৈরি হচ্ছে নতুন কর্মক্ষেত্র। তাই উচ্চশিক্ষাকে পুরোনো ধারার বাইরে এনে প্রযুক্তি, উদ্ভাবন ও দক্ষতাভিত্তিক করতে হবে।


তিনি জানান, শিক্ষার্থীদের কর্মমুখী করতে ইন্টার্নশিপ, শিক্ষানবিশ ও শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে দেড় হাজারের বেশি সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। শিল্পপ্রতিষ্ঠানের দক্ষ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশে প্রশিক্ষণের আহ্বান জানান তিনি।


শিক্ষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষা চালুর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইংরেজির সঙ্গে আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিভিন্ন ভাষা শেখার সুযোগ বাড়ানোর কথা বলেন তিনি। প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, দক্ষতা উন্নয়ন, ভাষা ক্লাব ও উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষকসংকট নিরসন, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।


শিক্ষাপ্রতিষ্ঠানে দলাদলি, গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা বা শিক্ষার্থীদের নিরাপত্তায় বাধা না হয়। এ ছাড়া উপযুক্ত কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর লক্ষ্য—জ্ঞান, দক্ষতা, মানবিক মূল্যবোধ ও আত্মনির্ভরতায় সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত

ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল, পরীক্ষার সূচি অপরিবর্তিত