ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭ ইরানের সঙ্গে স্থল সীমান্ত বন্ধে ইরাককে যুক্তরাষ্ট্রের চাপ, তেহরানে জরুরি বৈঠক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে হিসাবরক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী মালয়েশিয়াগামী কর্মীদের ঘিরে প্রতারণার জাল সরকারের জনমুখী কর্মকাণ্ড সংবাদমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না: রিজভী এলএনজি আমদানিতে বছরে ২৬ বিলিয়ন ডলার ব্যয়ের ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ শেষ করতে ইরানের শীর্ষ নেতাদের হত্যার ছক ট্রাম্প প্রশাসনের! চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন টিকটকে প্রেম, যশোরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন নারী ও শিশুসহ ৩১৭ জন। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের বহনকারী
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ২৯ নভেম্বর ২০২৬, দুপুর ২:২৩ সময়
সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, উদ্ধার ৩১৭

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন নারী ও শিশুসহ ৩১৭ জন। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের বহনকারী একটি কাঠের ট্রলার আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।


কোস্ট গার্ড সূত্র জানায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। একপর্যায়ে কোস্ট গার্ডের সদস্যরা ট্রলারটিকে থামার সংকেত দিলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। সেখানে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এরপর ট্রলার থেকে নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া ৩১৭ জনের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার হওয়া নারী, শিশু ও অন্য সবাই বর্তমানে কোস্ট গার্ডের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে টেকনাফে প্রেস ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী

উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী