ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর এভাবে দেশ চালানো যাবে না শিক্ষামন্ত্রীর পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ‘টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন’ স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ তারেক রহমানের বিনিয়োগ নিশ্চিত করতে অর্থ পাচার বন্ধ করতে চায় সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিরিয়ায় মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩৫ ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী ৩০ বছরে ঢাকায় নির্মাণ বেড়েছে ১৮৮ শতাংশ

সংসার ভাঙার খবরে যা বললেন জ্যোতিকা

ভালোবেসে ঘর বেঁধেছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সুরিয়া ও জ্যোতিকা। এই দম্পতির ১৮ বছরের সংসারে রয়েছে একটি কন্যা
  • আপলোড সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৪৯ সময়
সংসার ভাঙার খবরে যা বললেন জ্যোতিকা ছবি : সংগৃহীত
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা সুরিয়া ও জ্যোতিকা। এই দম্পতির ১৮ বছরের সংসারে রয়েছে একটি কন্যা ও পুত্রসন্তান। তবুও সম্প্রতি এই তারকা জুটির সংসার ভাঙনের খবর শোনা যাচ্ছে।

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা জ্যোতিকার। বিয়ের পর চেন্নাইয়ে পাড়ি জমান। স্বামী-সন্তানদের নিয়ে সেখানেই বসবাস করে আসছিলেন তিনি। তবে বর্তমানে সন্তানদের নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছে অভিনেত্রী। আর এতেই শুরু হয়েছে তাদের সংসার ভাঙ্গার গুঞ্জন।

নিজের সংসার ভাঙনের গুঞ্জনে মুখ খুলেছেন জ্যোতিকা। তিনি বলেন, আসলে, বিয়ের পর সিনেমা থেকে দূরে ছিলাম। ২০১৫ সালে অভিনয় ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছি। অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, সেখানে বলিউডের দুটো সিনেমাও রয়েছে। এজন্য মুম্বাইয়ে পুনরায় বসবাস শুরু করেছি। যাতে করে প্রতিশ্রুতি দেয়া সিনেমার কাজ ও ছেলে-মেয়েদের পড়াশোনা ঠিক থাকে।’

এর আগে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়, মুম্বাইয়ের অভিজাত এলাকায় ফ্ল্যাট কিনেছেন সুরিয়া-জ্যোতিকা দম্পতি। ৯ হাজার স্কয়ার ফুটের এ ফ্ল্যাট ৭০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৯১ কোটি টাকার বেশি)।

উল্লেখ্য, ‘নেরুক্কু নের’ সিনেমার দিয়ে দক্ষিণী সিনেমায় অভিষেক সুরিয়ার। এরপর ১৯৯৯ সালে ‘পুভেল্লাম কেট্টুপার’ ছবিতে জ্যোতিকার সঙ্গে পরিচয়। সেখান থেকেই একটা সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। পরবর্তী সময়ে গোপনে বাগদান সারেন এই জুটি। এরপর ২০০৬ সালের ১১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প