ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

শঙ্কামুক্ত মোস্তাফিজ, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:২৩ সময়
শঙ্কামুক্ত মোস্তাফিজ, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে ছবি : সংগৃহীত
নেটে অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় এই পেসারকে। সিটি স্ক্যান করে জানা গেছে, অভ্যন্তরীণ কোনো ইনজুরি নেই। তবে মাথা ফেটে যাওয়ায় সেলাই করতে হচ্ছে।

এর আগে আগামীকালের ম্যাচকে সামনে রেখে সাগরিকায় অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। সেখানে অনুশীলনে বল করছিলেন মোস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন আরেকটি ডেলিভারির জন্য ফিরে যাচ্ছিলেন, তখনই লিটন দাসের শটে মাথায় আঘাত পান মোস্তাফিজুর রহমান। বলের আঘাতে মাথা থেকে রক্তও বের হতে দেখা যায়।

এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক