ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আবারও পেছাল বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি

বিএনপির শীর্ষ ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি দুই মাস পিছিয়ে আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।সোমবার
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৮ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১১:৩৮ সময়
আবারও পেছাল বিএনপির ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি ছবি : সংগৃহীত
বিএনপির শীর্ষ ৭ আইনজীবীর আদালত অবমাননার শুনানি দুই মাস পিছিয়ে আগামী ২২ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আসামি ও মামলার বাদী উভয়পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বিএনপির সাত আইনজীবীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, আবদনকারীরাও সময় চেয়েছে। আমরা আবেদন করছি ঈদের পর শুনানির দিন ধার্য করার জন্য। পরে আদালত শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল সমাবেশ করার ঘটনায় বিএনপির শীর্ষ সাত আইনজীবী নেতার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানির দিন পিছিয়ে আজকের দিন ধার্য করেন আপিল বিভাগ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ