ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দিল্লির ব্রিকস আউটরিচে তারেক রহমানের অংশগ্রহণের সম্ভাবনা প্রায় শেষ গণমাধ্যমের আয়না হতে হবে নিখুঁত: তথ্যমন্ত্রী ওমরাহ করতে সৌদি যাচ্ছিলেন ডন, বিমানবন্দরে গ্রেপ্তার মক্কায় পাক-সৌদি-তুর্কি প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যের নিরাপত্তা মানচিত্রে নতুন অধ্যায় মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি ‘সমুদ্র উপকূলে কল-কারখানা স্থাপন করে এই অঞ্চলের বেকার সমস্যা সমাধান করা হবে’ ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ‘জাতির সাথে কখনো বেইমানি করব না’: রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়?

সিটি করপোরেশনের গাড়িতে পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় কুনিয়া বড়বাড়ি এলাকায় শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী শ্রমিকের
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৫ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ১০:৫৫ সময়
সিটি করপোরেশনের গাড়িতে পোশাক শ্রমিকের মৃত্যু ছবি: সংগৃহীত
গাজীপুর সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় কুনিয়া বড়বাড়ি এলাকায় শনিবার সকালে এক নারীশ্রমিক নিহত হয়েছেন। নিহত নারী শ্রমিকের নাম মুনিরা। 

খবর পেয়ে বিভিন্ন কারখানার শ্রমিকেরা বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় উত্তেজিত জনতা ইট-পাটকেল ছুড়ে অন্তত ১৫-১৬টি যানবাহনের কাচ ভাঙচুর করেন। ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দিয়েছে।

খবর পেয়ে থানা-পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। নিহত নারী শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শ্রমিকদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গাজীপুরের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে। সকাল সাড়ে ৯টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান

শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান