ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

কোচের পর এবার নতুন অধিনায়ক পরিবর্তন হায়দ্রাবাদের

এবারের আইপিএলের মিনি নিলামে রীতিমত ঝড় তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিলামের টেবিলে বড় আকর্ষণ ছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্য মারান।
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৪, বিকাল ৫:৯ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৪, বিকাল ৫:৯ সময়
কোচের পর এবার নতুন অধিনায়ক পরিবর্তন হায়দ্রাবাদের ছবি : সংগৃহীত
এবারের আইপিএলের মিনি নিলামে রীতিমত ঝড় তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। নিলামের টেবিলে বড় আকর্ষণ ছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক কাব্য মারান। রহস্যময়ী এই নারী একের পর এক খেলোয়াড়ের দাম চড়িয়েছেন। গড়েছেন আইপিএল ইতিহাসের রেকর্ডও। ইতিহাসের সর্বোচ্চ দামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সকে নিজেদের ডেরায় নিয়ে আসেন তিনি।

এবার সেই প্যাট কামিন্সের হাতে তুলে দেয়া হলো সানরাইজার্সের নেতৃত্বের ভার। অজি অধিনায়ক প্যাট কামিন্সের হাত ধরে গত বছর দুটি ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর কামিন্সের অধিনায়কত্বে ওয়ানডে বিশ্বকাপও জিতেছে। ফাইনালে তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্ব মুগ্ধ করেছে ক্রিকেট দুনিয়াকে। 

এরপরই অনুষ্ঠিত নিলামে রেকর্ড গড়ে আইপিএলে নেওয়া হয় অজি অধিনায়ককে। যদিও অল্প সময়ের ব্যবধানে তারই সতীর্থ মিচেল স্টার্ক উচ্চমূল্যের সেই রেকর্ড ভেঙে দেন। সেই কামিন্স এবার নেতৃত্ব পাচ্ছেন আইপিএলেও। 

ভারতীয় সংবাদমাধ্যমের করা প্রতিবেদনে অবশ্য আগেই এই গুঞ্জন উঠেছিল। আগের দুই আসরে দলটির নেতৃত্বে থাকা প্রোটিয়া ব্যাটসম্যান এইডেন মার্করামকে সরিয়ে দিচ্ছে তারা। সেই গুঞ্জন শেষ পর্যন্ত হলো সত্যি। এবারের ১৭তম আসরের মিনি নিলামে হায়দরাবাদ কামিন্সকে ২০.৭৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলে কামিন্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই বিবেচনা করেই হয়তো অজি অধিনায়কের হাতেই তুলে দেওয়া হতে পারে দলটির আর্মব্যান্ড। যদিও মার্করাম গত দুই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবে তিনি হায়দরাবাদকে সাফল্য এনে দিতে পারেননি। তবে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক

নেপালে বন্যা: ৩৭ দিন পর জীবিত উদ্ধার নিখোঁজ মালয়েশিয়ান পর্যটক