ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান ‘ককরোচ’ আন্দোলনে কটূক্তিকারীরা পথভ্রষ্ট: নরেন্দ্র মোদি পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ডে বিক্ষোভ তীব্র, ককরোচ পার্টির সমর্থন প্রফেসর ইউনূসের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি ঈশ্বরদীতে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৪ জুলাইয়ের সেই ঘোষণা, ‘দফা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বিল বকেয়া ২৫ হাজার কোটি টাকা

জানুয়ারি মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে দেশের ছয়টি গ্যাস কোম্পানির মোট ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১০ সময়
গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বিল বকেয়া ২৫ হাজার কোটি টাকা ছবি : সংগৃহীত
জানুয়ারি মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে দেশের ছয়টি গ্যাস কোম্পানির মোট ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বকেয়া বিল দ্রুত সংগ্রহ করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, সময় মতো বিল না দিলে  সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাসের লাইন কেটে দেওয়া উচিত।

প্রতিমন্ত্রী বুধবার বিকেলে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেড- কেজিডিসিএল অধিভূক্ত এলাকায় প্রি পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেওয়া হবে না। একই সাথে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।

এ সময় তিনি বলেন, চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্যান্যর মধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিটিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা