ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আজ জয় বাংলা কনসার্ট ভেন্যু‘ বন্দরনগরী চট্টগ্রাম’

অপেক্ষার পালা শেষ হয়ে দেখতে দেখতে চলে এলো তারুণ্যের সর্ববৃহৎ কনসার্ট ‘জয় বাংলা কনসার্ট’। আজ শুরু হতে যাচ্ছে
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৩ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৪, দুপুর ৩:১৩ সময়
আজ জয় বাংলা কনসার্ট ভেন্যু‘ বন্দরনগরী চট্টগ্রাম’ ছবি : সংগৃহীত
অপেক্ষার পালা শেষ হয়ে দেখতে দেখতে চলে এলো তারুণ্যের সর্ববৃহৎ কনসার্ট ‘জয় বাংলা কনসার্ট’। আজ শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্ম ও সংগীতপ্রেমীদের উন্মাদনার কনসার্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে গত কয়েক বছর ধরে নিয়মিত আয়োজন করা হচ্ছে এই কনসার্টের। কনসার্টে গেট দুপুর ১২টায় দর্শকের জন্য খোলা হবে। মূল আয়োজন শুরু হবে দুপুর ২টায় বন্দরনগরী চট্টগ্রামে।

২০১৫ সাল থেকে এই কনসার্ট ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন করে আসছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। কিন্তু এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে চলেছে কনসার্টটি। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সুরের মুর্ছনায় মেতে উঠবে সংগীতপ্রেমীরা।

প্রতিবারের মতো এবারও কনসার্টে প্রবেশের জন্য ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন হলেই পাওয়া যাবে প্রবেশ টিকিট। এবারের কনসার্ট মাতাবে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ( চট্টগ্রামের ব্যান্ড দল ), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।

বরাবরের মতোই এ আয়োজন করছে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্লাটফর্ম ‘ইয়াং বাংলা’।পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ