ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে

বর্ষার পানিতে তিস্তা নদীর উজানে আচমকা ফুলে ফেঁপে উঠল। রাতভর বৃষ্টিপাতের কারণে তিস্তা নদী, জলঢাকা, ডায়না নদীতে পানি
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৩, দুপুর ১১:৫০ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৩, দুপুর ১১:৫২ সময়
তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

বর্ষার পানিতে তিস্তা নদীর উজানে আচমকা ফুলে ফেঁপে উঠল। রাতভর বৃষ্টিপাতের কারণে তিস্তা নদী, জলঢাকা, ডায়না নদীতে পানি ক্রমশই বাড়ছে। ফলে বাংলাদেশ অংশে গতকাল সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১০ টার দিকে নদীর তীরবর্তী এলাকাজুড়ে সতর্কতা জারি করে মাইকিং করেছেন উপজেলা প্রশাসন। 

বাংলাদেশ অংশে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সঙ্কেত জারি করেছে ডিমলা উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে নদীর তীরবর্তী এলাকাজুড়ে এ সতর্কতা বার্তা জারি করেছে।

মঙ্গলবার (৫ জুলাই) পাহাড় ও সমতলে ভারী বৃষ্টিপাতের জন্যই তিস্তায় পানি বেড়েছে বলে মনে করা হচ্ছে। সকাল ৬ টার রিপোর্ট অনুযায়ী ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে ৫২ মিটার ১৮ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যা স্বাভাবিক (৫২ মিটার ১৫সেন্টিমিটার )অর্থাৎ বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ, ঝারসিংহেরস্বর, টেপাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী, দক্ষিণ খড়িবাড়ী, পূর্ব খড়িবাড়ী, খালিশা চাপানী ইউনিয়নের ছোটখাতা, বাইশপুকুর, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা, পূর্বছাতুনামা, কেল্লাপাড়া মৌজা ও জলঢাকা উপজেলা গোলমুন্ডা, ডাউয়াবাড়ি, স্পার বাঁধ এলাকাসহ প্রায় ২০ টি গ্রাম প্লাবিত হয়ে রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের মেকার্নিক্যাল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আসিফুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় পানি প্রবাহিত হয়েছিল ৫১ মিটার ৯৫ সেন্টিমিটার কিন্তু রাত ১০ টার প্রায় নদীর পানি বিপদসীমা ছুঁইছুঁই। আজ সকাল ৬ টায় বিপদসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ