ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা

কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই
  • আপলোড সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ১৯ মার্চ ২০২৪, দুপুর ২:২৯ সময়
কন্যা সন্তানের মা হলেন সংগীতশিল্পী লিজা ছবি : সংগৃহীত
কন্যা সন্তানের মা হলেন ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সানিয়া সুলতানা লিজা। বিয়ের দুই বছরের মাথায় মাতৃত্বের স্বাদ পেলেন এই তারকা শিল্পী। সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। বিষয়টি জানিয়েছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল।  

এর আগে গায়িকার বাবা হেলাল উদ্দিন লিজার মা হওয়ার খবর জানিয়ে বলেন, লিজা এখন দেশের বাইরে অবস্থান করছে। স্বামীর সঙ্গে বেশ সুখেই কাটছে তার দিনকাল। সেখান থেকেই আমরা  সুসংবাদটি পেয়েছি। সবাই দোয়া করবেন।

এদিকে, লিজার বেবি বাম্পের দুটি ছবি সোমবার সামাজিকমাধ্যমে পোস্ট করেন গীতিকার কবির বকুলের স্ত্রী ও কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তিনি ক্যাপশনে লেখেন, পৃথিবীর সুন্দর দৃশ্যগুলোর মধ্যে অন্যতম। আমাদের সানিয়া সুলতানা লিজা মা হবে। সবাই দোয়ায় রাখবেন ওকে।

প্রসঙ্গত,২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকারকে বিয়ে করেন লিজা। গত নভেম্বরে প্রকাশ্যে আসে তার বিয়ের খবর। অনেকটা চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে সারেন তারা। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন