নোয়াখালীর ভাসানচরে সায়েদুল ইসলাম (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকরা হলো ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৮০ নম্বর ক্লাস্টারের মো.জাফরের ছেলে ইছাক (৩০) ও ৭৮ নম্বর ক্লাস্টারের আবদুর রহমানের ছেলে নুর হোসেন (২৪)।
বুধবার (৫ জুলাই) দুপুরে তাদের বিচারিক আদালতে পাঠানো হয় এর আগে, একই দিন সকালে তাদের ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ইসলাম। তিনি বলেন, গত ২ জুলাই গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে সায়েদুলকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮-১০জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার এজহারভুক্ত রোহিঙ্গা যুবক ইছাক (৩০) ও তদন্তে নুর হোসেন (২৪) কে গ্রেপ্তার করা হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, গ্রেপ্তার ইছাক ও নুর হোসেন জিজ্ঞাসাবাদে জানায় কোরবানীর ঈদের রাতে নিহত সায়েদুল তার লোকজন নিয়ে মামলার এজাহার ভুক্ত আসামি ইব্রাহিমকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে এবং এক পর্যায়ে ইব্রাহিমকে ছেড়ে দেয়।
এ ঘটনায় ইব্রাহিম ও তার লোকজন ক্ষুব্ধ হয়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোহিঙ্গা ইছাক, নুর হোসেন, মো.আনাস, নুরুল আমিন, জলিল এবং বারা সহ কয়েকজন সায়েদুলকে ৫৫ নম্বর ক্লাস্টারের সামনে লাঠি, দা দিয়ে গুরুতর জখম করে পায়ে রশি বেঁধে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন