ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

iPhone 15 লঞ্চ হতে আর মাত্র ২ মাস বাকি

জানা গিয়েছে iPhone 15 লঞ্চ হতে আর মাত্র ২ মাস বাকি। জনপ্রিয় কোম্পানি অ্যাপল সাধারণত তাদের নতুন ফোন
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৩, সকাল ৯:৩ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৩ সময়
iPhone 15 লঞ্চ হতে আর মাত্র ২ মাস বাকি iphone 14 ছবি: ইন্টারনেট

জানা গিয়েছে iPhone 15 লঞ্চ হতে আর মাত্র মাস বাকি। জনপ্রিয় কোম্পানি অ্যাপল সাধারণত তাদের নতুন ফোন লঞ্চ করে থাকে সেপ্টেম্বর মাসে। সুতরাং মনে করা হচ্ছে যে এই বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ করা হতে পারে অ্যাপলের iPhone 15

ভারতে সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া iPhone 15-এর দাম হতে পারে প্রায় ৮০,০০০ টাকা। কিন্তু, এই বিষয়ে অ্যাপলের তরফে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। সুতরাং সেপ্টেম্বর মাসে যদি ভারতে iPhone 15 লঞ্চ হয়, তখন এর সঠিক দাম জানতে পারা যাবে।

ভারতে যে সেপ্টেম্বর মাসে iPhone 15 লঞ্চ হতে পারে, সেই বিষয়ে জানিয়েছেন টিপস্টারের ড্যান ইভস। তিনি জানিয়েছেন যে, iPhone 15-এর দাম প্রায় $২০০ বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৪৯০ টাকা। এছাড়াও তিনি জানিয়েছেন যে, ভারতে এই ফোনের দাম হতে পারে ৮০,০০০ টাকা। যদি কোম্পানি এই ফোনের উপরে কোনও অফার দেয়, তাহলেই এই দামে iPhone 15 লঞ্চ করা হতে পারে।

টিপস্টারের ড্যান ইভসের দাবি অনুযায়ী iPhone 15 Pro ফোনের দাম হতে পারে $,১৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৮,৯৫০ টাকা। অন্য দিকে, iPhone 15 Pro Max ফোনের দাম হতে পারে $,২৯৯ অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ,০৭,০৯০ টাকা।

২০২৩ সালে যে iPhone 15 লঞ্চ করা হবে, তার সঙ্গে ব্যবহার করা হতে পারে USB Type-C পোর্ট। অ্যাপলের লাইটিং পোর্টের পরিবর্তে এই পোর্ট ব্যবহার করা হতে পারে।

জানা গিয়েছে যে, iPhone 15-তে ব্যবহার করা হতে পারে একটি পাঞ্চ হোল ডিজাইনের নকশা যুক্ত ডিসপ্লে। iPhone 15-এর সমস্ত সিরিজের ফোনে এই ডিজাইন ব্যবহার করা হতে পারে। iPhone 15-তে ব্যবহার করা হতে পারে Apple’s Bionic A16 চিপসেট। অন্য দিকে, নতুন A17 SoC ব্যবহার করা হতে পারে iPhone 15-এর প্রো মডেলে। থাকবে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। যা ইতিমধ্যেই iphone 14 সিরিজের প্রো মডেলে ব্যবহার করা হয়েছে। থাকছে আধুনিক ক্যামেরা মডিউল। যাতে থাকতে পারে অন্যান্য সেন্সর ছাড়াও - এক্স পর্যন্ত অপটিক্যাল জুম যুক্ত পেরিস্কোপ লেন্স। iPhone 15-এর সঙ্গে সম্ভবত কোনও চার্জার দেওয়া হবে না। কারণ অ্যাপল iPhone 12 সিরিজের লঞ্চের সময় থেকেই তাদের ফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ