ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

ইব্রাহিম রইসির ইসলামাবাদ সফরে আমেরিকার হুঁশিয়ারি পাকিস্তানের উপর

ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির
  • আপলোড সময় : ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ১১:৬ সময়
  • আপডেট সময় : ২৫ এপ্রিল ২০২৪, দুপুর ১১:৬ সময়
ইব্রাহিম রইসির ইসলামাবাদ সফরে আমেরিকার হুঁশিয়ারি পাকিস্তানের উপর ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই আমেরিকা হুঁশিয়ারি দিল পাকিস্তানকে। এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে। ইজ়রায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে সরগরম দুনিয়া। এর পরে রইসির তিন দিনের পাকিস্তান সফরে ৮টি দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত

হয়েছে। তার পরেই আমেরিকান বিদেশ দফতরের মুখ্য উপ-সচিব বেদান্ত পটেল এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘‘গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে, আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নেব। ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে, তাদের বলব নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে।’’

নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়া হলে পটেল বলেন, ‘‘কারণ, এরা হল সেই সব সংস্থা, যারা গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে। এদের ঘাঁটি চিন এবং বেলারুসে। এরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল।’’ কোন সংস্থা, বেদান্ত তা স্পষ্ট করেননি।

জানুয়ারিতে পাক বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তারা জানিয়েছিল, জঙ্গি গোষ্ঠী জইশ অল-অদলের ঘাঁটি ধ্বংস করতেই ওই হামলা। এক দিনের মধ্যেই ইরানের সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান। সেই চাপানউতোরের আবহে শাহবাজ় শরিফের নতুন সরকার গঠনের পরে আচমকাই ইরানের প্রেসিডেন্ট সস্ত্রীক সফর করলেন পাকিস্তানে। যৌথ সাংবাদিক বৈঠকে শাহবাজ় কাশ্মীর প্রসঙ্গ টানতে চাইলেও সাড়া দেননি রইসি। তবে দুই দেশই জানিয়েছে, বেশ কিছু বিষয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই ঘোষণা আমেরিকার কাছে নিঃসন্দেহে অস্বস্তিকর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী