ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না ইতিহাসের পাতায় ফ্লিকের বার্সা

রাজধানীতে তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি

দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। এতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে
  • আপলোড সময় : ১৮ মে ২০২৪, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৪, দুপুর ১২:১৮ সময়
রাজধানীতে তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির বৃষ্টি ছবি: সংগৃহীত
দেশে চলমান তাপপ্রবাহের মধ্যেই ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দেখা মিললো। এতে কিছুটা স্বস্তি ফিরছে জনজীবনে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে। আবহাওয়া অফিস গতকালই জানিয়েছিল, শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হবে। তাদের বার্তা অনুযায়ী সকালেই ঢাকার আকাশে কিছুটা প্রতিচ্ছবি দেখা গেছে।

সকালে সূর্যের চিরচেনা উত্তাপের দেখা পাওয়া যায়নি। ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে যায়। আবহাওয়া গুমোট আকার ধারণ করে। সকাল ৮টার পরপরই ঢাকার শাহাবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট, ধানমন্ডি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়।  

এদিকে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং টাঙ্গাইল, ঢাকা, বরিশাল, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দুপুর একটার মধ্যে ৪৫ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় দেয়া আবহাওয়া বার্তায় জানানো হয়, সিলেটে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া রাজশাহীতে ৩, নওগাঁর বদলগাছী ও পঞ্চগড়ের তেঁতুলিয়া ২, বগুড়ায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় রংপুরেও সামান্য বৃষ্টি হয়েছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার