ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলের বেতন পেতে বিলম্বের আশঙ্কা শাহজালালে আচারের বয়ামে মিললো হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার, দেখছেন অস্থিতিশীল করার ষড়যন্ত্র বিটিআরসি কর্মকর্তার জবানবন্দিতে ইন্টারনেট বন্ধের নেপথ্য কাহিনী নাটোর স্টেশনে চুরি হওয়া সেই জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার দিল্লিতে বসে আওয়ামী লীগ, দেশে থেকে জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও নিয়ে সতর্ক করলেন শায়খ সুদাইস ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় ঐক্য রেখে দল শক্তিশালী করুন, বিতর্কে জড়াবেন না ইতিহাসের পাতায় ফ্লিকের বার্সা

বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (২৭ মে) গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ
  • আপলোড সময় : ২৭ মে ২০২৪, দুপুর ২:৫ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৪, দুপুর ২:৫ সময়
বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) গণভবনে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ পর্যায়ের একটি নির্বাহী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অনেক সম্ভাবনাময় খাত তৈরি হয়েছে। এর মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, ভারী ও হালকা শিল্প, আইসিটি, মেরিন রিসোর্সেস, কেমিক্যাল খাতে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ ব্যবস্থা থাকায় বাংলাদেশ একটি ভালো বিনিয়োগ ক্ষেত্রে পরিণত হয়েছে বলে উল্লেখ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পুরো এই অঞ্চলের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশই সবচেয়ে বেশি নীতিগত সুবিধা দিচ্ছে। কেননা, বিনিয়োগকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে আমাদের সরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আঞ্চলিক অংশীদারদের পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অংশীদারদের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার