ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

বাজেট ঘোষণার আগেই বাড়ল সিগারেটের দাম

প্রতিবছরই বাজেটের আগে মূল্য বৃদ্ধি যেন এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট
  • আপলোড সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৬ জুন ২০২৪, দুপুর ২:৪৮ সময়
বাজেট ঘোষণার আগেই বাড়ল সিগারেটের দাম ছবি : সংগৃহীত
প্রতিবছরই বাজেটের আগে মূল্য বৃদ্ধি যেন এক নিয়মিত অভ্যাসে পরিণত হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণার আগেই বেড়েছে সব রকম সিগারেটের দাম। বাজারে প্রতি শলাকা সিগারেটের দাম ১ টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও এই অর্থবছরে বাজেটে তামাকজাত পণ্যর উপর অতিরিক্ত কর বৃদ্ধি করা হয়নি।

তবুও খুচরা বাজারে বেড়েছে সিগারেটের দাম। ব্রিটিশ টোব্যাকো থেকে শুরু করে আকিজ গ্রুপ, সব সিগারেটের মূল্যে বৃদ্ধি করা হয়েছে। 

সরেজমিনে ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা বাড়তি দামেই বিক্রি করছে সিগারেট। তাদের ভাষ্যমতে, ডিলার পর্যায়ে দাম বাড়ার কারণে খুচরা পর্যায়ে বৃদ্ধি পেয়েছে সিগারেটের দাম। খুচরা বাজারে বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে সব রকম সিগারেট।

সৌরভ হোসেন নামের একজনের সাথে কথা হলে তিনি ডেইলি মেসেন্জারকে জানান, প্রতিবছরই বাজেট আসলে বাড়ানো হয় সিগারেটের দাম। ডিলার আর সিন্ডিকেট মিলে বাজেটের আগেই সিগারেটের দাম বাড়িয়ে ফেলেন। এ নিয়ে কেউ কথা বলেনা। সবাই চুপচাপ মেনে নেয়। 

তিনি আরও জানান, প্যাকেটে সিগারেটের এক মূল্যে আর খুচরা কিনতে গেলে আরেক। প্যাকেটের গায়ে লেখা মূল্যর চেয়ে ১০-২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সকল প্রকার সিগারেট। 

সিগারেটের খুচরা ব্যবসায়ী নাসির হোসেনের সাথে কথা হলে তিনি ডেইলি মেসেঞ্জারকে বলেন, আমরা ডিলারদের থেকে বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি। এরপর খুচরা কিনে এনে বিক্রি করি। আমাদের এখানে কোনো হাত নাই। যা হয় সব উপরতলা থেকে হয়।

তিনি বলেন, আমরা যদি সরাসরি কোম্পানির কাছে থেকে সিগারেট কিনতে পারি তাহলে আমরা নির্ধারিত দামেই বিক্রি করতে পারতাম। কিন্তু মাঝখানে ডিলার ও মজুরদারদের কারসাজিতে আমাদের বেশি দাম দিয়ে কিনতে হয়।

ডিলার আর সিন্ডিকেট না থাকলে আমরা নিয়মিত দামেই সিগারেট বিক্রি করা সম্ভব বলে জানান তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা