ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধী যে দলের হোক না কেন, সরকারকে কঠোর হতে হবে: আসিফ নজরুল শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ভারতে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ধস, নিহত অন্তত ৫৬ এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সঙ্গে শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী

গেল কয়েক বছরে বলিউডের বেশ কয়েকজন তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন পরিণীতি-রাঘব, সিদ্ধার্থ-কিয়ারা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি
  • আপলোড সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:১৭ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৪, দুপুর ১২:১৭ সময়
এবার বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী ছবি : সংগৃহীত
গেল কয়েক বছরে বলিউডের বেশ কয়েকজন তারকা বিয়ে করে সংসারী হয়েছেন। এদের মধ্যে রয়েছেন পরিণীতি-রাঘব, সিদ্ধার্থ-কিয়ারা, অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, ক্যাটরিনা-ভিকিসহ আরও অনেকে। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শিগগিরই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

দীর্ঘদিন ধরেই বলিপাড়ায় ধরেই শোনা যাচ্ছে, সোনাক্ষীর চেয়ে বয়সে দুই বছরের ছোট জাহির ইকবালের সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও নিজেদের প্রেমের সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে মুখ খোলেননি এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রেমিক জাহিরকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। আগামী ২৩ জুন তাদের বিয়ের দিন ঠিক হয়েছে। এই জুটির বিয়ের অনুষ্ঠান হবে ‘সোবো হটস্পটে’। তবে বিয়ের অনুষ্ঠান ব্যক্তিগত স্তরেই রাখা হবে বলে জানা গেছে।

প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে।

জানা গেছে, সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।

গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছে সোনাক্ষী-জাহির। উইকিপিডিয়া অনুসারে বর্তমানে সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে জাহিরকে।

সূত্র: টাইমস নাউ
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প