ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পা রাখতে চলেছে আট দলের দ্বিতীয় পর্বে। গতকাল আইসিসি প্রকাশ করেছে সুপার এইটে দায়িত্ব
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৪, দুপুর ৪:৫২ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৪, দুপুর ৪:৫২ সময়
সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ার থাকছেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর পা রাখতে চলেছে আট দলের দ্বিতীয় পর্বে। গতকাল আইসিসি প্রকাশ করেছে সুপার এইটে দায়িত্ব পাওয়া আম্পায়ারদের তালিকা। বিভিন্ন দেশের মোট ১৬ জন আম্পায়ার সুপার এইটের ১২টি ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িয়ে থাকবেন।

বাংলাদেশের ম্যাচগুলোতে কি স্যাম নোগাস্কি থাকছেন? প্রশ্নটি ঘোরাফেরা করছে এদেশের ক্রিকেটাঙ্গনে। মাহমুদউল্লাহ রিয়াদের পায়ে লেগে বাউন্ডারিতে বল চলে গেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে চার পায়নি বাংলাদেশ, সে সময় আউট দিয়েছিলেন নোগাস্কি। প্রথমবারের মতো ছেলেদের বিশ্বকাপে দায়িত্ব পাওয়া এই অস্ট্রেলিয়ান সুপার এইটের কোনো ম্যাচেই থাকছেন না।

বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের দুজন। মাঠে রিচার্ড ইলিংওর্থের মতো অভিজ্ঞ আম্পায়ারের সঙ্গ পাবেন মাইকেল গফ। অ্যান্টিগায় সেদিন টিভি আম্পায়ারের ভূমিকা পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা।

বাংলাদেশ সময় অনুযায়ী ২১ জুন ভোর সাড়ে ছয়টায় অজিদের বিপক্ষে খেলবে টাইগাররা। অ্যান্টিগাতেই ২২ জুন রাত সাড়ে আটটায় সাকিব আল হাসানরা খেলবেন ভারতের বিপক্ষে। নাজমুল হাসান শান্তর দল সেদিন অনফিল্ডে আম্পায়ার হিসেবে পাবেন ইংলিশ গফকে। তার সঙ্গে মাঠে দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ারের কাজ পেয়েছেন ল্যাংটন রুসেরে।জিম্বাবুয়ের এই আম্পায়ার সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচে দায়িত্ব সামলাবেন মাঠে থেকে। রুসেরের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে অনফিল্ডে থাকবেন ভারতের নিতিন মেনন। টিভি আম্পায়ারের কক্ষে বসে ম্যাচ পরিচালনায় যোগ দিবেন প্রোটিয়া হোল্ডস্টক।

ম্যাচটি বাংলাদেশ সেন্ট ভিনসেন্টে খেলবে ২৫ জুন। আর্নোসে ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে ভোর সাড়ে ছয়টায়। ম্যাচ রেফারির দায়িত্বে সেখানে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলাটিতেও ম্যাচ রেফারি হিসেবে উপস্থিত থাকবেন রিচার্ডসন। আর রোহিত শর্মার দলের বিপক্ষে যেদিন মাঠে নামবে বাংলাদেশ, সেদিন ম্যাচ রেফারির ভূমিকা পালন করবেন ভারতের রঞ্জন মাধুগালে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী