ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

৯ টাকা মোহরানায় বিয়ে করলনে অভিনেত্রী চমক

৯ টাকা মোহরানায় বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির,
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, দুপুর ৪:২৮ সময়
৯ টাকা মোহরানায় বিয়ে করলনে অভিনেত্রী চমক ছবি : সংগৃহীত
৯ টাকা মোহরানায় বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাঁকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।

বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদ্রাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাঁদের সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীদেরও দেখা গেছে।

বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

চমক আরও লিখেছেন, ‘কাছের কিছু মানুষকে নিয়ে আমরা একটি সাধারণ বিয়ের আয়োজন করেছি, মাদ্রাসার বাচ্চাদের নিয়ে খেয়েছি। আমরা এটিকে সহজ ও সাধারণ রাখতে চেয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনেক ভালোবাসা।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আংটিবদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ফেসবুক থেকেই জানা গেছে, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সঙ্গে আছেন তাঁর হবু বর। শুধু তা-ই নয়, এবারের ঈদ সেখানেই উদ্‌যাপন। সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কয়েকটি ছবি পোস্ট করেন চমক। যেখানে গায়েহলুদের সাজে দেখা গেছে অভিনেত্রী ও তাঁর হবু স্বামীকে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজ কন্যার গায়েহলুদ, কাল কন্যার বিয়া।’

এর আগে এক ভিডিও বার্তায় চমক বলেছিলেন, ‘জীবন খুব অপ্রত্যাশিত। আগামীকাল কী হবে তা আমরা কেউ জানি না। আমি একজন রাজাকে বিয়ে করছি, রাস্তার ছেলেকে বিয়ে করছি, ক্রিমিনালকে বিয়ে করছি কিংবা অসম্ভব ভালো মানুষকে বিয়ে করছি, এটা মনে হয় অন্য কারও চিন্তার বিষয় হতে পারে না। অনেক বছর একসঙ্গে থাকার পরও কিন্তু অনেক সময় জানা যায় না মানুষটা ভালো না খারাপ।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন