ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী এক্সে চালু হলো অর্থ লেনদেন-সুবিধা, করা যাবে কেনাকাটাও স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার সুযোগ বন্ধে জামায়াতের আপত্তি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা মাইলস্টোনে বোন হারানো সেই তাহসিন বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ইসরায়েলে প্রভাব হারাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’ ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান: রিজভী এক হতে পারে রাশিয়া-ইউক্রেন ও ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ টুথপেস্টের পর এবার সয়াবিন তেলে মিলল ভয়াবহ মাত্রার মাইক্রোপ্লাস্টিক

প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগে ডাক পেলেন রিশাদ

বল হাতে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। বিশ্বকাপে বাংলাদেশ দলে দারুণ অবদান রেখে চলছেন এই লেগ স্পিনার। তার
  • আপলোড সময় : ২২ জুন ২০২৪, বিকাল ৫:২৮ সময়
  • আপডেট সময় : ২২ জুন ২০২৪, বিকাল ৫:২৮ সময়
প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগে ডাক পেলেন রিশাদ ছবি : সংগৃহীত
বল হাতে দারুণ সময় কাটছে রিশাদ হোসেনের। বিশ্বকাপে বাংলাদেশ দলে দারুণ অবদান রেখে চলছেন এই লেগ স্পিনার। তার দুর্দান্ত ঘূর্ণিতে নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথ আলোকিত করেছিল বাংলাদেশ।

গতকাল শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ট্রাভিস হেড ও মিচেল মার্শের উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। বিশ্বমঞ্চে তরুণ এই স্পিনারের পারফরম্যান্স নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের।

অসাধারণ পারফরম্যান্স করে প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্জাইজি লিগে ডাক পেলেন রিশাদ। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের আগামি আসরে খেলবেন এই তরুণ।

রিশাদকে দলে ভিড়িয়েছে টরন্টো ন্যাশনালস। শনিবার (২২ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়িটি নিশ্চিত করেছেন রিশাদ নিজেই।

রিশাদের মতো প্রথমবারের মতো এই লিগে খেলবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম ও।

আগে থেকেই গ্লোবাল টি২০ তে খেলছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সর্বশেষ আসরে মনট্রিল টাইগার্সের হয়ে খেলছিলেন সাকিব।

কিন্তু আগামী ২৫ জুলাই থেকে শুরু হতে যাওয়া আসরে বাংলা টাইগার্স মিসিসাগার জার্সি গায়ে খেলবেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। আর লিটন খেলবেন সারে জাগুয়ারাসের হয়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ

সিটি কলেজসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ কোটি টাকা লুটপাট, ১১১ শিক্ষক অবৈধ