ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

বাংলাদেশি ‘সুড়ঙ্গ’ নিয়ে উদ্দীপনায় মেতেছে কলকাতায়

নাটক ও ওয়েব সিরিজের কল্যাণে এমনিতেই কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ আফরান নিশো। তাই তো প্রিয় অভিনেতাকে বড়
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৭ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৩, দুপুর ১১:৩৮ সময়
বাংলাদেশি ‘সুড়ঙ্গ’ নিয়ে উদ্দীপনায় মেতেছে কলকাতায় ছবি : অনলাইন

নাটক ও ওয়েব সিরিজের কল্যাণে এমনিতেই কলকাতার দর্শকের কাছে পরিচিত মুখ আফরান নিশো। তাই তো প্রিয় অভিনেতাকে বড় পর্দায় দেখার ইচ্ছে জেগেছে তাদেরও। সম্ভবত চঞ্চল চৌধুরীর ‘হাওয়া’র সাফল্য দেখেই ‘সুড়ঙ্গ’ রিলিজের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এবার কলকাতার খ্যাতনামা প্রযোজনা ও পরিবেশক সংস্থা শ্রী ভেঙ্কটেস ফিল্মস (এসভিএফ) ‘সুড়ঙ্গ’র নতুন ট্রেলার প্রকাশ করল। যা দেখে সরগরম নেটপাড়া।

প্রথমবারের মতো বড় পর্দায় এসেই বাজিমাত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ ছবি দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের আস্থা। এবার পালা কাঁটাতার পেরিয়ে ওপার বাংলার প্রেক্ষাগৃহে নিজের অভিনয় জাদু দেখানোর। আগামী ২১ জুলাই ভারতের পশ্চিমবঙ্গজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।

ইতোমধ্যে দেশের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, সিডনি, মেলবোর্নে মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। সেখানেও বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। এবার নিশোর ওপার বাংলার ভক্তরা দেখতে পাবেন প্রিয় তারকার প্রথম সিনেমা। যা নিয়ে তাদের মধ্যে উদ্দীপনা কাজ করছে বলা মোটেও অত্যুক্তি হবে না।

প্রসঙ্গত, ‘সুড়ঙ্গ’ সিনেমায় আফরান নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চরকি ও আলফা আইয়ের যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ্ দৌলা ও রায়হান রাফী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক