ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অপ্রতিম হত্যা: আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ধরা পড়া মার্কিন ডুবো ড্রোনের প্রযুক্তি নকল করবে ইরান শাটডাউনে অচল চুয়েট, উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীরা মাদক ও মোবাইল আসক্তিতে বিপন্ন কিশোর-তরুণ সমাজ! একটি বিলের অপমৃত্যু, বারবার ফিরে আসে যার প্রাসঙ্গিকতা দেড় বছর আগে অপ্রতিমের মায়ের হাতে গাঁজাসহ আটক হয়েছিল আসামি ফাহাদ বাড়ছে ব্যয়, কমছে আয়; সংসার চালাতে হিমশিম জাতিসংঘের ভাষণে ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা থেকে বিপুল মাদক নিয়ে কুয়েত বিমানবন্দরে আটক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্ক জোরদারের প্রত্যয়

বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত: বিপ্লব কুমার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ৩:১৬ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৪, দুপুর ৩:১৬ সময়
বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত: বিপ্লব কুমার ছবি : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই সহিংসতায় জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২৪ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, সংহিসতার ঘটনায় তিন দিনে ঢাকায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৫৪টি।

সহিংসতায় ঢাকার ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, ঢাকায় মোট ৬৯টি স্থাপনায় হামলা হয়েছে। ৫৪টি ট্রাফিক বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলায় আর্থিক ক্ষতি ৮ কোটি ৭২ লাখ টাকার মতো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল?