ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ মিলেছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া গেছে।আসিফ মাহমুদ ও
  • আপলোড সময় : ২৫ জুলাই ২০২৪, দুপুর ১০:৪৫ সময়
  • আপডেট সময় : ২৫ জুলাই ২০২৪, দুপুর ১০:৪৫ সময়
আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ মিলেছে ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া গেছে।

আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার বুধবার (২৪ জুলাই) ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন তাদেরকে চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়েছে। রিফাত রশীদ একটি নিরাপদ স্থানে আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছেন।

রিফাত ফেসবুক পোস্টে লিখেছেন, 'আমি বেচে আছি, আমি মরি নাই। আমি গুম হতে হতে অল্পের জন্যই বেচে গিয়েছিলাম। আমাকে সিনিয়ররা বলেছিলো একটা সেইফ জোনে যাও আপাতত, রাতে আমরা কানেক্টেড হয়ে আবারও আগামীকালের আন্দোলন কিভাবে কি হবে তা নিয়ে কথা বলবো। তারপর আর কোনোভাবেই কারো সাথে কানেক্ট করতে পারি নি।'

গত ১৯ জুলাই রাত ১১টায় হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বুধবার (২৪ জুলাই) নিজের ফেসবুকে পেইজে এক পোস্টে এই তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ পোস্টে বলেন, 'আমি আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। গত ১৯ জুলাই রাত ১১ টায় আমাকে হাতিরঝিল মহানগর আবাসিক এলাকা থেকে তুলে নিয়ে যায়। আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয়ার জন্য চাপ দেয়া হয়। না মানায় ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়। এই চার/পাঁচদিনে যতবার জ্ঞান ফিরেছে ততবার ইনজেকশন দিয়ে সেন্সলেস করে রাখা হয়।'

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, 'আজ ২৪ জুলাই সকাল ১১ টায় আবার একই জায়গায় চোখ বাঁধা অবস্থায় ফেলে দিয়ে যায়। এখন আমি পরিবারের সাথে হাসপাতালে চিকিৎসারত আছি। এই কয়দিনে যা ঘটেছে তা জানার চেষ্টা করছি। কিছুটা সুস্থ হলেই সমন্বয়কদের সাথে কথা বলে আন্দোলনের বিষয়ে বিস্তারিত কথা বলবো।'

মঙ্গলবার (২৩ জুলাই) বৈষম্যবিরোধী আন্দোলনের অন্য সমন্বয়করা সাংবাদিকদের জানান, ১৮ জুলাই থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার, রিফাত রশীদে নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবারের সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের বাবা উপস্থিত ছিলেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক

বারিধারায় ফুটপাতে বসে থাকা নির্মাণশ্রমিককে গাড়িচাপা, কিশোর আটক