ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ সংসদে রুমিন ফারহানাকে অশালীন ভাষায় গালাগালের অভিযোগ রাশিয়ার সীমান্তে ফিনল্যান্ডের ২০০ কিলোমিটারের নিরাপত্তা বেড়া নির্মাণ ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের এক লাখ প্রবাসী বাংলাদেশি: হাসনাত আবদুল্লাহ দিস ইজ অ্যাবসার্ড—চিফ হুইপকে ডেপুটি স্পিকার ভিসা নিয়ে বড় সুখবর, এক পারমিটেই ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ শনিবার থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে বেকারি পণ্যের দাম অতিরিক্ত টাকা আদায়, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার; কক্সবাজারে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শাকিব খানের নায়িকা হতে চান অভিনেত্রী ভাবনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চান শুধু অভিনয়েই নয়, ব্যক্তিজীবনেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের মতোই হতে।
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, দুপুর ১২:৬ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, দুপুর ১২:৬ সময়
শাকিব খানের নায়িকা হতে চান অভিনেত্রী ভাবনা ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চান শুধু অভিনয়েই নয়, ব্যক্তিজীবনেও ঢালিউড সুপারস্টার শাকিব খানের মতোই হতে। তার মতোই পর্দার বাইরের জীবন রাখতে চান সবার দৃষ্টির আড়ালে।

শাকিব খান বছরে গুটিকয়েক সিনেমায় কাজ করেন। তার উপস্থিতি দেখা যায় না প্রচার-প্রচারণা, টক শো কিংবা সাক্ষাৎকারে। সবসময়ই একপ্রকার গোপনীয়তা বজায় রেখে চলেন তিনি। এই জীবনযাপন ভাবনাকে করেছে মুগ্ধ।

সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভাবনা বলেন, “আমি শাকিব খানের মতো হতে চাই। এ কারণেই গত তিন বছর ধরে ছোট পর্দায় কাজ করছি না। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি। এমনকি কোথাও সাক্ষাৎকারও দিচ্ছি না।”

তিনি আরও বলেন, “শাকিব খানকে তো আমরা টিভি প্রোগ্রাম কিংবা বিজ্ঞাপনেও দেখি না। তিনি সবসময় নিজের একটা দূরত্ব বজায় রাখেন। এটা একজন নায়কের দরকার আছে। কারণ দর্শক সিনেমা হলে এমন কাউকে দেখতেই যান, যাকে সবসময় দেখতে পান না।”

ভাবনার ভাষ্য, শাকিব খানের সাম্প্রতিক সিনেমা বরবাদ-এ তার লুক ছিল অসাধারণ। ভবিষ্যতে সুযোগ হলে তিনি নিজেও কিং খানের বিপরীতে অভিনয় করতে চান বলেও জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের