ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন : পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও তার নানা মারা যাবার পরে একা
  • আপলোড সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ২৭ মে ২০২৫, দুপুর ২:৫৫ সময়
আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন : পরীমণি ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবনে শরীফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও তার নানা মারা যাবার পরে একা হয়ে গিয়েছিলেন তিনি। তবে ছেলে পুণ্যে ও দত্তক নেওয়া মেয়েকে নিয়েই যেন এখন ভালো রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের বিষয়টি জানিয়েছেন। পোস্ট দিয়ে পরীমণি জানানা যে, ‘আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন।’

আবেগঘন পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘আমি শুধু ভাবি, আমার বাচ্চারা না থাকলে আমি কি সত্যিই এতটা গুছিয়ে বাঁচতে পারতাম জীবনে! নানা ভাই মারা যাওয়ার সময় আমার আশেপাশের পরিচিত জনেরাও মনে করেছিল আমি বোধহয় স্বাভাবিক থাকতে পারব না আর।’

আল্লাহ কিছু নেওয়ার আগে কিছু দিয়েও দেন উল্লেখ করে পরী বলেন, ‘এখন এই মুহূর্তেও আমি ঠিক এটাই ভাবছি, মহান আল্লাহ পৃথিবীর সব কিছু কত অদ্ভুত সুন্দর করে প্রতিটি জীবনের যোগ-বিয়োগের ভারসাম্য করে দেন! সত্যি আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন। আমি ভালো আছি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘হ্যাঁ পরী আপু তুমি ঠিকই বলছ ছেলেমেয়েদের থেকে কোন কিছুই ইম্পরট্যান্ট না যদি পাশে ছেলে-মেয়ে। থাকা একটা অন্যরকম একটা অনুভূতি যে অনুভূতি পৃথিবীতে আর কোন কিছুতেই নেই।’ আরেকজনের কথায়, ‘বাচ্চারাই একটা মেয়ের জীবনের শক্তি সেই শক্তি দিয়ে একটা মেয়ে জীবনে অনেক দূর একা যেতে পারে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ