ঢাকা | |
সংবাদ শিরোনাম :
উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ সব ক্ষেত্রেই মানুষের সক্ষমতাকে টপকে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, দাবি ইলন মাস্কের বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি ৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে: মজিবুর রহমান মঞ্জু একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদনের সময় বাড়ল গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী চড়া দামেও এলএনজি মজুত করছে ইউরোপ, সরবরাহ সংকটে এশিয়া আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন জ্বালানিসংকট ও সরকারের দায়

দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে

নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৫ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৩, বিকাল ৫:৩৫ সময়
দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে

নতুন আঙ্গিকে দেশের ১৫০টি উপজেলায় দ্রুততম সময়ের মধ্যে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

তিনি বলেন, এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে: যা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত রচনা করবে। 
আজ কক্সবাজারে ন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট- (২০২২) এর ফাইন্ডিংস এন্ড ফ্যাক্টরস  বিশ্লেষণে ন্যাশনাল ডেসিমিনেশন সংক্রান্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
স্থানীয় একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রাথমিক শিক্ষা সচিব বলেন, এবারের কার্যক্রমে শিশুদের পুষ্টি সমৃদ্ধ বিস্কুটের পাশাপাশি ভিন্ন রকমের খাবারও পরিবেশন করা হবে; যা হবে শিশুর কাছে আকর্ষণীয়। এধরনের খাবার শিশুর  চাহিদাপূরণ ও শরীর গঠনে বিশেষ ভূমিকা রাখবে।
 তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচি চালুর মাধ্যমে প্রাথমিক শিক্ষায় ঝড়ে পড়া রোধ হবে, স্কুলে এনরোলম্যান্ট বৃদ্ধি পাবে। যা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, বৃটিশ হাইকমিশনের শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক শাহীনুর শাহীন খান প্রমুখ।
উল্লেখ্য, ন্যাশনাল স্টুডেন্ট এসিসম্যান্ট প্রাথমিক শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মাঠ পর্যায়ের সামগ্রিক চিত্র উঠে আসে। শিক্ষার্থীদের শিখন দক্ষতা, ঘাটতি, দুর্বলতা, চাহিদা শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা, আন্তরিকতা, স্কুলে ভর্তি, ঝড়ে পড়া, অভিভাবকদের মানসিকতা  প্রভৃতি প্রতিফলিত হয় এ এসিসম্যান্টে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প

‘দাঁড়াও, এখানে কী করো তুমি?’—সিএনএন সাংবাদিককে ট্রাম্প