ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

রাষ্ট্রপতির সুনাম অর্জন করল আমিরের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’

উইকেন্ডের পর থেকে গতি পেয়েছে ‘সিতারে জমিন পার’। ক্রমশ বাড়ছে লক্ষ্মীলাভ। গত ৫ দিনে ৭৫ কোটি টাকা ব্য়বসা
  • আপলোড সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ২৫ জুন ২০২৫, দুপুর ৩:১৯ সময়
রাষ্ট্রপতির সুনাম অর্জন করল আমিরের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ ছবি : সংগৃহীত
উইকেন্ডের পর থেকে গতি পেয়েছে ‘সিতারে জমিন পার’। ক্রমশ বাড়ছে লক্ষ্মীলাভ। গত ৫ দিনে ৭৫ কোটি টাকা ব্য়বসা করেছে আমিরের নতুন ছবি। ভিন্নস্বাদের প্রশংসায় মুখর তারকা থেকে সাধারণ আমজনতা। রাষ্ট্রপতি ভবনেও হয়েছে আমিরের নতুন ছবির স্পেশাল স্ক্রিনিং। তা দেখে মিস্টার পারফেকশনিস্টকে প্রশংসায় ভরালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, “রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ‘সিতারে জমিন পার’ ছবি দেখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন ছবির প্রযোজক তথা মুখ্য অভিনেতা আমির খান-সহ অন্যান্য কলাকুশলীরা। স্নায়ুরোগে আক্রান্ত বহু মানুষকে নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবিটি বৈচিত্র্য ও সাম্যের অপূর্ব মেলবন্ধন।”

এর আগে মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকরও আমিরের ছবির প্রশংসা করেন। মুম্বইয়ের স্পেশাল স্ক্রিনিংয়ের পর তিনি বলেন, “ছবিটি খুব ভালো লেগেছে। এই ছবিটি আপনাকে হাসাতে যেমন পারে, তেমনই আবার কাঁদাতে। আমি সবসময় মনে করি খেলার সব কিছু শেখানোর ক্ষমতা আছে। খেলা সকলকে একাত্ম হয়ে থাকার বার্তা দেয়। এই ছবিটিও ঠিক তেমনই। আমি প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের অভিনন্দন জানাই। সকলের জন্য শুভকামনা।”

প্রসঙ্গত, আর এস প্রসন্নর ছবিতে আমির খানকে বাস্কেটবল কোচ হিসাবে দেখা গিয়েছে। যিনি বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে একটি টিম গড়ে প্রতিযোগিতার ময়দানে নামেন। এই ছবির মাধ্যমে প্রথমবার বি-টাউনে পা রেখেছেন ১০ জন বিশেষ ক্ষমতাসম্পন্ন। আমিরের বিপরীতে ছবিতে রয়েছেন জেনেলিয়া ডি’সুজা। শুরু থেকে এই ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। অপারেশন সিঁদুর পরবর্তী আবহে ছবির ট্রেলার মুক্তির পর থেকেই উঠেছিল বয়কট ঝড়। সমস্ত ধাক্কা সামলে বক্স অফিসে বড়সড় সাফল্যের পথে আমির।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের