ঢাকা | |
সংবাদ শিরোনাম :

লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হুসেইন আত্তিয়া আল-কুতারনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ২৬ জুন ২০২৫, দুপুর ৩:৩০ সময়
লিবিয়ার ভারপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ ছবি : সংগৃহীত
লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী হুসেইন আত্তিয়া আল-কুতারনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার।

স্থানীয় সময় বুধবার (২৫ জুন) লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়।

ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাতে লিবিয়ার মন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূত সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

তারা কৃষি খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ অন্বেষণের জন্য আগামী দিনে আরও আলোচনা করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানিয়েছে দূতাবাস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা

প্রথমবারের মতো সৌদির তেলের খনিতে ইরানের ড্রোন হামলা