ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী এমআরপি বন্ধ করে শতভাগ ই-পাসপোর্টের পথে বাংলাদেশ

যুদ্ধে নিহত ইরানি সেনা ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষের ঢল

১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২২ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২২ সময়
যুদ্ধে নিহত ইরানি সেনা ও বিজ্ঞানীদের জানাজায় লাখো মানুষের ঢল ছবি : সংগৃহীত
১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হামলায় নিহত প্রায় ৬০ জন ইরানি সেনা কমান্ডার ও বিজ্ঞানীদের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে রয়েছেন বিপ্লবী গার্ডের শীর্ষ কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় সময় শনিবার (২৮ জুন) সকালে তেহরানের কেন্দ্রে এই জানাজায় লাখো মানুষ অংশ নেয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের জানাজা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

লাইভ টেলিকাস্টে দেখা যায়, শোকপালনকারীরা কালো পোশাক পরে ইরানের পতাকা উড়াচ্ছে এবং নিহত কমান্ডার ও বিজ্ঞানীদের ছবি হাতে নিয়ে শোক প্রকাশ করছে।
সমাধি প্রক্রিয়া শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টায়। তেহরানের কেন্দ্রে ইরানের পতাকায় ঢাকা কফিনগুলো স্থাপন করা হয়, যেগুলোর গায়ে নিহতদের ইউনিফর্ম পরা প্রতিকৃতি দেখা যায়।

গত ১৩ জুন শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এরপর মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েল ও ইরান দু’পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন হামলাকে তুচ্ছ করে বলেন, ‘ট্রাম্প অযথা ঘটনাগুলো বাড়িয়ে বলেছেন’। 

তিনি মার্কিন দাবি খারিজ করে দেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ৪ শিশুও রয়েছেন। জানাজায় তাদের কফিনগুলো তেহরানের ‘আজাদি স্ট্রিট’ দিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ভিড়ে থাকা মানুষ ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধ্বংস হোক’ স্লোগান দিতে থাকে।

যুদ্ধবিরতির পর এটাই প্রথমবারের মতো শীর্ষ কমান্ডারদের জন্য প্রকাশ্যে জানাজা অনুষ্ঠিত হলো। ইরানি রাষ্ট্রীয় টিভি জানায়, জানাজার সময় সরকারি অফিস বন্ধ রাখা হয়েছিল যাতে কর্মকর্তারা এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের