ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

রাজধানীর মিটফোর্ড হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৩:৫৫ সময়
রাজধানীর মিটফোর্ড হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ স্বরাষ্ট্র উপদেষ্টার
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “মিটফোর্ড এলাকার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে—র‍্যাব ও ডিএমপি যৌথভাবে চারজনকে আটক করে এবং পরে আরও একজনকে ধরা হয়।”

বাকি অভিযুক্তদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান উপদেষ্টা। তিনি আরও বলেন, “বর্তমানে সমাজে সহনশীলতার অভাব দেখা দিয়েছে। সামান্য উত্তেজনাতেই মানুষ হিংসাত্মক হয়ে উঠছে। এই প্রবণতা বন্ধ করতে সবাইকে সচেতন ও উদ্যোগী হতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এর আগেও চাঁদপুর, খুলনা ও চট্টগ্রামে সহিংস ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং প্রতিটি ঘটনার দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করছে।

মিল ব্যারাক পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, “এখানে এসে আমি পুলিশ সদস্যদের জীবনযাত্রা, খাবারের মান ও বাসস্থানের অবস্থা পর্যবেক্ষণ করেছি। সামনে নির্বাচনকে ঘিরে তাদের প্রশিক্ষণের পরিকল্পনা আছে। শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করতে পারব। তবে নির্বাচন কবে হবে, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার