ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ৯৮ বার পেছাল মামলার প্রতিবেদন শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটির সুযোগ, যেভাবে মিলবে পদ্মার পানি বাড়ছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যু: প্রাথমিক তদন্তে ‘অবহেলার প্রমাণ মেলেনি’ সংগ্রহশালায় জিন্নাহর ছবি টাঙানোর ব্যাখ্যা দিলেন ডাকসু জিএস সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কথা বলার সময় লক্ষ্য রাখতে হবে, কেউ যেন আঘাত না পায়: রুমিন ফারহানাকে হুইপ নিজান বিদেশি রাষ্ট্রের দালালদের বাংলাদেশের মাটিতে পা নামাতে দেবেন না: স্পিকার

অনৈতিক সম্পর্ক, নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে
  • আপলোড সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ১২ জুলাই ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
অনৈতিক সম্পর্ক, নারী-পুরুষকে সারারাত গাছে বেঁধে রাখলেন এলাকাবাসী ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বেশ কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 


শুক্রবার (১১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার চর দেশগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঘরে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির প্রবেশ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছিল। রাতে মুনজেল ওই ঘরে ঢোকার পর স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে এবং ভোররাত পর্যন্ত গাছের সঙ্গে বেঁধে রাখে।


গ্রামবাসীর হাতে আটক ব্যক্তি দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)। এবং ধামশ্বর ইউনিয়নের গালা এলাকার মৃত শিরজন আলীর ছেলে। 


ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত দুইটার দিকে এলাকাবাসী তাদের আটক করে গাছে বেঁধে রাখে। তারা দুজনেই অনৈতিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। ওই নারীর প্রবাসী স্বামী এখন তাকে নিয়ে সংসার করবে না বলে জানিয়েছেন। তবে অভিযুক্ত দুজনেই দুজনকে বিয়ে করতে রাজি আছেন। এখন সামাজিকভাবে বিষয়টা মীমাংসার চেষ্টা চলছে। দলীয়ভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।


দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল-মামুন বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়ছিল। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ নেই। শুনেছি স্থানীয়ভাবে তাদের বিবাহের প্রস্তুতি চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো