ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শুরু হচ্ছে নতুন টি-টেন টুর্নামেন্ট, অধিনায়কত্ব পেলেন সাকিব

আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
  • আপডেট সময় : ১৭ জুলাই ২০২৫, দুপুর ৪:৫৩ সময়
শুরু হচ্ছে নতুন টি-টেন টুর্নামেন্ট, অধিনায়কত্ব পেলেন সাকিব ছবি : সংগৃহীত

আজ থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলের নতুন টি-টেন টুর্নামেন্ট ম্যাক্স সিক্সটি। এই লিগে যুক্তরাষ্ট্রভিত্তিক দল মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান।


দলটির অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অধিনায়কত্বের দায়িত্বও পালন করবেন সাকিব। সাকিবের নেতৃত্বের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।


সাম্প্রতিক সময়ে গ্লোবাল সুপার লিগে ব্যাস্ত সময় পার করেছেন সাকিব। এই লিগে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই লিগে চারটি ম্যাচ খেলার পর নতুন দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব।


গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টের বিপক্ষে ব্যাট হাতে ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করেন এবং বল হাতে ১৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান তিনি।


তবে পরের তিন ম্যাচে বল হাতে গড়পড়তা পারফর্ম করেছেন সাকিব। তবে ব্যর্থ ছিলেন ব্যাট হাতে। প্রথম ম্যাচের পর আর রানের দেখা পাননি এই বাংলাদেশি অলরাউন্ডার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল