ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন ভিসায় বড় পরিবর্তন, বাংলাদেশিদেরও গুনতে হতে পারে ২০ হাজার ডলারের বন্ড প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি? দেশের সব বন্ধ ফ্যাক্টরি চালু করার পদক্ষেপ গ্রহণ করছি: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন কক্সবাজার সৈকতে প্যারাসেলিং থেকে ছিটকে পড়ে প্রাণ গেল পর্যটকের ৪.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইতালির নেপলস স্পেন সীমান্তে হঠাৎ অভিবাসনপ্রত্যাশীদের ঢল, কারণ জানালো এএফপি কোনো সরকারই শেষ সরকার নয়: জামায়াত আমির স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা কারাগারের ভিড় কমাতে ইতালিতে ১৪ হাজার বন্দি পাচ্ছেন বাড়িতে সাজা খাটার সুযোগ

ক্লিয়ারেন্স না পাওয়ায় শুরু হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩’র কার্যক্রম

ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেনা কল্যাণ ভবনে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩’র কার্যক্রমও শুরু করা যাচ্ছে
  • আপলোড সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:৩০ সময়
  • আপডেট সময় : ২০ জুলাই ২০২৫, বিকাল ৫:৩০ সময়
ক্লিয়ারেন্স না পাওয়ায় শুরু হচ্ছে না কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩’র কার্যক্রম ছবি : সংগৃহীত

ফায়ার সার্ভিসের ক্লিয়ারেন্স না পাওয়ায় সেনা কল্যাণ ভবনে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩’র কার্যক্রমও শুরু করা যাচ্ছে না, বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র।


গত বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সেনাকল্যাণ ভবনের ২১ তলায় আগুন লাগে। ঘন্টা খানিক পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ক্ষতিগ্রস্ত হয় কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন বিভাগ ৩। এই বিভাগে ১১ টি বাণিজ্যিক ব্যাংকের পরিদর্শনের নথি সংরক্ষিত।


তবে মুখপাত্রের দাবি, অফিসের আসবাবপত্র আগুনে ক্ষতি হলেও পরিদর্শনের গুরুত্বপূর্ণ কোন নথি ক্ষতিগ্রস্ত হয়নি। মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় বাংলাদেশ ব্যাংক কোন তদন্ত কমিটি গঠন করেনি। ফায়ার সার্ভিসের প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প

হামলার ক্ষতিপূরণ হিসেবে বাজেয়াপ্ত ইরানি অর্থ ব্যবহার করবো: ট্রাম্প