ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

গাইবান্ধার সাবেক মেয়র জাহাঙ্গীর কবীর গ্রেফতার

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার
  • আপলোড সময় : ২১ জুলাই ২০২৫, দুপুর ১০:৩৯ সময়
  • আপডেট সময় : ২১ জুলাই ২০২৫, দুপুর ১০:৩৯ সময়
গাইবান্ধার সাবেক মেয়র জাহাঙ্গীর কবীর গ্রেফতার
গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২০ জুলাই দিবাগত রাতে রাজধানীর হাতিরপুল এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশ জানায়, জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে মোট তিনটি মামলা আছে। এর মধ্যে একটি গত বছরের ১৮ আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে গাইবান্ধা সদর থানায় দায়ের করা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। অন্য দুটি মামলার একটি গত বছরের ২৬ আগস্ট এবং অন্যটি চলতি বছরের ২২ মে দায়ের করা হয়। দুটি মামলাতেই হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় তিনি পলাতক ছিলেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘জাহাঙ্গীর কবীরের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি পলাতক ছিলেন। সোমবার তাকে আদালতে তোলা হবে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন