ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ জাকেরের

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা।
  • আপলোড সময় : ২৩ জুলাই ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৩ জুলাই ২০২৫, সকাল ৯:১৩ সময়
পাকিস্তানকে হোয়াইটওয়াশে চোখ জাকেরের ছবি : সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২২ জুলাই) পাকিস্তানকে হারিয়েছে টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের ব্যাটসম্যান জাকের আলী। সংবাদ সম্মেলনে জাকের জানালেন, তার ইচ্ছা এখন পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।


লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তবে এমন ম্যাচেও ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জাকের আলী। তার ব্যাটেই মূলত লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।



ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানকে তৃতীয় টি-টোয়েন্টিতেও হারিয়ে হোয়াইটওয়াশ করার ইচ্ছার কথা জানালেন জাকের আলী। তিনি বলেন, ‘লাইটলি নিব না। আমরাও জেতার জন্য যাব। ম্যাচ জেতা জেতাই। ওরাও খুব ভালো ফাইট করেছে। টানা ৪ ম্যাচ জেতা। অবশ্যই লক্ষ্য থাকবে শেষ ম্যাচ জেতা। (হোয়াইটওয়াশ করার লক্ষ্য আছে কিনা) হ্যাঁ, হোয়াইটওয়াশ করাই লক্ষ্য। প্রসেস ধরে আগাতে চাচ্ছি।’


তিনি আরও বলেছেন, ‘বোলাররা খুব ভালো ক্লিয়ার মাইন্ড। প্ল্যান নিয়ে ক্লিয়ার মাইন্ড। কোচের সঙ্গে ভালো কথা হচ্ছে। বাহির থেকে প্ল্যানগুলো করে আসছে। সেগুলো কাজে আসছে।’


নিজের ব্যাটিং নিয়ে জাকের বলেছেন, ‘আমি যেভাবে প্র্যাকটিস করি সেভাবেই করেছি। কিছু সেটাপ চেঞ্জ করেছি। ম্যাচ উইনিং নক জরুরি। আমি ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি। ভালো খেলি যদি দল না জিতে কাউন্ট করি না। আমি আগে থেকেই জানতাম (আজকে) আগে (ব্যাটিংয়ে) যাব। জাস্ট মেন্টালি সেভাবে রেডি ছিলাম। ওয়েস্ট ইন্ডিজেও ৫ নাম্বারে খেলেছি।’


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু