ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক বজ্রপাতে বাড়ছে মৃত্যু, দেশজুড়ে কালবৈশাখীর সতর্কবার্তা

টঙ্গীতে আগুনে পুড়লো তুলার গোডাউন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কারখানা এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১৪ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, সকাল ৯:১৪ সময়
টঙ্গীতে আগুনে পুড়লো তুলার গোডাউন

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কারখানা এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ২টা ৩০ মিনিটের দিকে টঙ্গী চেরাগআলী এলাকার ওই তুলার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় গোডাউন ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুনের ভয়াবহতা বাড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা তৎপরতা চালিয়ে রাত সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে টঙ্গী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তুলার আগুন ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ করতে সময় লাগে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ