ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

কুমিল্লায় ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়নের ১০ বিজিবির চৌদ্দগ্রামের
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ২৬ জুলাই ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
কুমিল্লায় ১ কোটি ২২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি : সংগৃহীত

কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়নের ১০ বিজিবির চৌদ্দগ্রামের শিবেরবাজার বিওপির অধীনে পরিচালিত আলাদা দুইটি অভিযানে জব্দ করা হয়েছে ১ কোটি ২২ লাখ টাকার চোরাচালান পণ্য।


শনিবার (২৬ জুলাই) দুপুরে বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে।

 


অভিযানে মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয় ভারতীয় তৈরি ১ লাখ ২০ হাজার ৪০০ পিস আতশবাজি এবং ৪২ ড্রাম চিংড়ির রেণু (পোনা মাছ)। চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও ঘটনাস্থল থেকে জব্দ করে বিজিবি।


বিজিবি আরও জানায়, জব্দকৃত এ মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে পণ্যগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবি সব সময় সজাগ রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা