ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা ফিরবেন- রুমিন ফারহানার কেন মনে হয়? চলনবিলে ইকো ট্যুরিজমের বিষয়টি বিবেচনাধীন: পর্যটনমন্ত্রী জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামায়াত রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার চূড়ান্ত হবে প্রার্থী ৫ দিনের সফরে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী পাটওয়ারীর ওপর ‘আসল মার শুরুই হয়নি’: এমপি মনজুরুল মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী, বিমানবন্দরে আটক প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর চার বছরের মানবেতর জীবনের অবসান ঘটানোর উদ্যোগ

ও একটা অভদ্র লোক! লন্ডনের মেয়র সাদিককে ফের আক্রমণ ট্রাম্পের

লন্ডনের মেয়র সাদিক খানকে ফের আক্রমণ শানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা-ও আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সামনেই।
  • আপলোড সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ২৯ জুলাই ২০২৫, দুপুর ৩:২৭ সময়
ও একটা অভদ্র লোক! লন্ডনের মেয়র সাদিককে ফের আক্রমণ ট্রাম্পের
লন্ডনের মেয়র সাদিক খানকে ফের আক্রমণ শানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা-ও আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সামনেই। সাদিককে ‘অভদ্র লোক’ বলে কটাক্ষ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথায় দৃশ্যত কিছুটা বিব্রত হয়ে পড়েন স্টারমার। ট্রাম্পকে থামানোর জন্য সাদিককে নিজের বন্ধু বলেও ব্যাখ্যা করেন তিনি। কিন্তু তাতে ট্রাম্পের মুখ বন্ধ করাতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী।

লন্ডনের মেয়র সাদিকের সঙ্গে ট্রাম্পের সংঘাত দীর্ঘ দিনের। ট্রাম্প যখন প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তখন থেকেই এই দ্বন্দ্ব চলছে দু’জনের। ওই সময় নির্দিষ্ট কিছু মুসলিম রাষ্ট্রের নাগরিকদের উপর আমেরিকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হলে, তার বিরুদ্ধে সরব হয়েছিলেন সাদিক। ট্রাম্পও তাঁকে খোঁচা দিয়ে বলেছিলেন, “ও একজন হেরে যাওয়া ব্যক্তি।” সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়েও তাঁর ভূমিকার সমালোচনা করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প দ্বিতীয় বার ক্ষমতায় আসার আগে গত বছরের নভেম্বরে একটি পডকাস্টে এ বিষয়ে মন্তব্য করেছিলেন সাদিক। লন্ডনের মেয়র সেখানে দাবি করেছিলেন, তাঁর ধর্ম এবং বর্ণের জন্যই ট্রাম্প তাঁকে নিশানা করছেন।

ট্রাম্প দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেও যে সাদিকের সঙ্গে তাঁর সংঘাত মেটেনি, তা বুঝিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। এ বার স্টারমারের সামনেই লন্ডনের মেয়রের বিরুদ্ধে সরব হলেন তিনি। চার দিনের সফরে স্কটল্যান্ডে গিয়েছেন ট্রাম্প। সোমবার সেখানেই নিজের বিলাসবহুল গল্‌ফ রিসর্টে স্টারমারের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে একটি সাংবাদিক বৈঠকেও বসেন ট্রাম্প। আগামী সেপ্টেম্বরে ট্রাম্প লন্ডন সফরে যাচ্ছেন কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি আপনাদের মেয়রের ভক্ত নই। আমার মতে, তিনি খুব খারাপ কাজ করেছেন। লন্ডনের মেয়র একজন অভদ্র মানুষ।”

ট্রাম্পকে থামাতে তাঁর কথার মাঝখানেই মুখ খোলেন স্টারমার। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, “আসলে তিনি (সাদিক) আমার খুব ভাল বন্ধু।” কিন্তু তাতে দমানো যায়নি ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট আবার বলেন, “আমি মনে করি, তিনি (সাদিক) খুব খারাপ কাজ করেছেন। কিন্তু আমি নিশ্চয়ই লন্ডনে যাব।”

আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্যের পর পাল্টা মুখ খুলেছেন লন্ডনের মেয়র সাদিকও। তাঁর এক মুখপাত্র জানান, ট্রাম্প যে বিশ্বের সেরা শহরে আসতে চেয়েছেন, তাতে আপ্লুত সাদিক। তিনি আরও বলেন, “এখানে এলে তিনি (ট্রাম্প) বুঝতে পারবেন, বৈচিত্র আমাদের দুর্বল নয়, আরও শক্তিশালী করে। আরও ধনী করে। হয়তো সেই কারণেই তাঁর আমলে সবচেয়ে বেশি আমেরিকান ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।”
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া