ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

ভয় দেখিয়ে চাঁদা দাবি, কথিত সংবাদকর্মীকে গণপিটুনি দিল জনতা

ভীতিপ্রদর্শন পূর্বক চাঁদা আনতে গিয়ে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গণপিটুনি শেষে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয়
  • আপলোড সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ৩০ জুলাই ২০২৫, দুপুর ৪:৪২ সময়
ভয় দেখিয়ে চাঁদা দাবি, কথিত সংবাদকর্মীকে গণপিটুনি দিল জনতা ছবি : সংগৃহীত

ভীতিপ্রদর্শন পূর্বক চাঁদা আনতে গিয়ে আব্দুর রউফ নামে এক কথিত সাংবাদিককে গণপিটুনি শেষে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী তাকে গাংনী থানায় সোপর্দ করে।


ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।



কথিত সাংবাদিক আব্দুর রউফ মেহেরপুর মল্লিকপাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে ও দৈনিক রুপকার পত্রিকার প্রতিনিধি। তার বিরুদ্ধে মামলা রুজু সাপেক্ষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।



এজাহারে বলা হয়েছে, আব্দুর রউফ গত সোমবার বিকেলে বাঁশবাড়িয়া পল্লী চিকিৎসক আব্দুল মাবুদের কাছে আসেন ও তার ওষুধ সেবন করে একজন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান। প্রশাসনের লোকজন অভিযান চালাতে পারে বলে হুঁশিয়ারি দেন এবং ৩০ হাজার টাকা দাবি করেন। পল্লী চিকিৎসক ভয়ে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা পরিশোধ করেন।


পরদিন মঙ্গলবার বিকেলে আবারও ২০ হাজার টাকা চাওয়া হলে পল্লী চিকিৎসক মাবুদ কৌশলে তাকে দোকানে ডেকে আনেন ও বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয় লোকজন কথিত সাংবাদিকের সঙ্গে কথা বলেন ও সত্যতা যাচাই শেষে তাকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। সেনাবাহিনীর একটি টিম আব্দুর রউফকে গাংনী থানায় সোপর্দ করে।



গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, চাঁদাবাজির ঘটনায় পল্লী চিকিৎসক আব্দুল মাবুদের ভাই মোমিনুল ইসলাম মঙ্গলবার রাতেই বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। আব্দুর রউফের বিরুদ্ধে মামলা গ্রহণ সাপেক্ষে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার সকালে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন