ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইনানীতে নলকূপের গর্তে দুই দিন ধরে জ্বলছে আগুন বৈশ্বিক পণ্যের দাম ২৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বিশ্বব্যাংকের আরব দলগুলো ইসরায়েলের নির্বাচন ‘চুরি’ করেছে: নেতানিয়াহুর দল দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা আরও একটি হুথি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলো সৌদি জোট প্রাইজবন্ডের ১২৫তম ড্র রোববার, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন জুবাইদা রহমানের ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দলই, সরকার গঠন নিয়ে চরম অনিশ্চয়তা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

‘নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই’

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৩:৩৩ সময়
‘নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই’ ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনও প্রয়োজন নেই। শনিবার (২ আগস্ট) তিনি একথা বলেন।


বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে পিআর হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হতে পারে। পরে আরও পরিবর্তন পরিবর্ধন করে উন্নত করা যাবে।


তিনি বলেন, একই ব্যক্তি যেন সরকার প্রধান এবং দলীয় প্রধান না হয়, এ বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও নোট অব ডিসেন্ট আছে। যেসব বিষয়ে মতপার্থক্য আছে দলগুলো নির্বাচনের সময় জনগণকে বলবে, তারা ম্যান্ডেট পেলে এটা পরিবর্তন করতে পারবে। একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করা দলগুলোর নৈতিক দায়িত্ব থাকবে।


তিনি আরও বলেন, শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে আসেনি, সে নির্বাচন করেই এসেছে। কিন্তু ওই ব্যবস্থা ছিল দানবীয় ব্যবস্থা। সেই ব্যবস্থা পরিবর্তন না করলে স্বৈরাচারের আবার পুনরুত্থান হতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু