ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। দুপুরে, ইসলামাবাদ ও রশিদনগরের মাঝামাঝি এলাকায়
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৬ সময়
কক্সবাজারে সিএনজি অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪ ছবি : সংগৃহীত

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে ট্রেনের ধাক্কায় শিশুসহ সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছে। দুপুরে, ইসলামাবাদ ও রশিদনগরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজি অটোরিকশাটি রেল লাইন পার হচ্ছিল। এসময়, ঢাকামুখী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি অটোরিকশায় ধাক্কা দেয়। সিএনজিটিকে এক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে যায় পর্যটকবাহী ওই ট্রেন। এতে দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। প্রাণ হারান চারজন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


স্থানীয়রা, সহস্রাধিক যাত্রীসহ ট্রেনটিকে আটকে রেখেছে। মরদেহগুলো রেললাইন থেকে পুরোপুরি উদ্ধার না করা পর্যন্ত ট্রেনটি না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।


ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু