ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’ নামের একটি প্যাডে চিঠি পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, দুপুর ৪:২৭ সময়
টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে মাছ ব্যবসায়ীকে ‘কিলার গ্যাং’ নামের একটি প্যাডে চিঠি পাঠিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির ৩ নেতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃতরা হলেন— শহর বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া।


টাঙ্গাইলের পুলিশ সুপার জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ ব্যাবসায়ী মো. আজাহারুল ইসলামের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠি সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।


নজরে আসা মাত্রই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপর পুলিশের তিনটি টিমের প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে সম্পৃক্ত মামুন নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি ল্যাপটপ। সেখানে বিভিন্ন আলামতসহ ওই চিঠির একটি ফাইল পাওয়া যায়। এরপর জিজ্ঞাসাবাদে আটক হওয়া মামুন আরও চারজনের নাম বলে। সম্পৃক্ততা পাওয়ায় পরবর্তীতে তাদেরকেও গ্রেফতার করে পুলিশ।


পুলিশ সুপার আরও জানান, এ বিষয়ে শুক্রবার একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমাদের ধারণা তারা ষড়যন্ত্রের শিকার। তারপরও আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।


প্রসঙ্গত, চিঠিতে লেখা ছিল— চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি কারো সাথে শেয়ার করিস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর পরিবার লাশ খুঁজে পাবে না। মনে রাখবি, প্রশাসন তোর সাথে সব সময় থাকবে না। তোর সঠিক সিদ্ধান্তে তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।


চিঠিতে আরও লেখা ছিল— দীর্ঘদিন ধরে মাছ ব্যাবসা করে যাচ্ছিস। ৫ লাখ টাকা তোর কাছে কিছুই না। তাই আগস্টের ৩ তারিখ সন্ধা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে, সেখানে গাছের নিচে রেখে যাবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ