ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এতে কোন
  • আপলোড সময় : ২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
  • আপডেট সময় : ২ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৮ সময়
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা ছবি : সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে। সম্প্রতি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সম্প্রতি জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানায়। 

এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা সরকারি জাতীয় বেতনস্কেলের তুলনায় গ্রেড-৯ বা তদূর্ধ্ব গ্রেডে আছেন, তারা মূল বেতনের ১০ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন। অন্যদিকে গ্রেড-১০ বা তদনিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা বছরে মূল বেতনের ১৫ শতাংশ হারে এই সুবিধা পাবেন। তবে দুই ক্ষেত্রেই বলা হয়েছে, এই ‘বিশেষ সুবিধা’ কোনো অবস্থাতেই মাসে ১৫০০ টাকার কম হবে না।



শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের দুটি আলাদা স্মারকের ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। 


একইসাথে নতুন সিদ্ধান্তের মাধ্যমে বাতিল করা হয়েছে ২০২৩ সালের ১৮ জুলাই জারি করা অর্থ মন্ত্রণালয়ের পুরোনো আদেশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ